নারী শিক্ষার্থীদের কল্যাণে জবি শিবিরের ৭ দাবি

জবি প্রতিবেদক
২৭ জানুয়ারি ২০২৫, ২১:২৮আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ২১:২৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নারী শিক্ষার্থীদের দৈনন্দিন সমস্যা সমাধান ও উন্নত ক্যাম্পাস পরিবেশ নিশ্চিত করতে সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জবি শাখা। 

সোমবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় উপাচার্যের কাছে লিখিতভাবে দাবিগুলো পেশ করে শিবির। পরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবির বিস্তারিত তুলে ধরে।  

দাবিগুলো হলো— ছাত্রকল্যাণ দফতরে নারী শিক্ষককে সহকারী পরিচালক হিসেবে নিয়োগ দিতে হবে। আবাসিক হলে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা এবং উপযুক্ত নামাজের স্থান বরাদ্দ করতে হবে। চাহিদানুপাতে অন্যান্য ধর্মাবলম্বীদের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। কেন্দ্রীয় মসজিদে নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থানে মানসম্মত পানির ফিল্টার স্থাপন করতে হবে। ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের জন্য সার্বক্ষণিক ব্যবহারের উপযোগী পর্যাপ্ত এবং মানসম্মত ওয়াশরুম নিশ্চিত করতে হবে। ক্যান্টিনে পূর্ণ-পর্দা রক্ষা করে খাবার গ্রহণ করতে চাওয়া নারী শিক্ষার্থীদের জন্য আলাদা বসার ব্যবস্থা রাখতে হবে। আবাসিক হলে উন্নত স্যানিটাইজেশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং ছাত্রী হলের মেডিক্যাল সেন্টারে সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসক নিয়োগ দিতে হবে।  

শাখা শিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, ‘ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। নারী শিক্ষার্থীরা আমাদের ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ অংশ। তাদের জন্য নিরাপদ ও উন্নত পরিবেশ তৈরি করা আমাদের দায়িত্ব। এই দাবিগুলো বাস্তবায়িত হলে নারী শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের অনেক সমস্যার সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি।’

/এমকেএইচ/
সম্পর্কিত
বিএনপি মজলুম থেকে জালিম হয়ে উঠেছে: শিবির সভাপতি
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি