যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসায় গণঅধিকার পরিষদের নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৫, ২১:৩৪আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ২১:৪৪

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় চার্জ দ্য অ্যাফেয়ার্সের বাসায় তাদের মধ্যে আলাপ হয়। এদিন রাত পৌনে আটটার দিকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।

রাশেদ খাঁন জানান, দলের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. খাইরুল আমিন ছিলেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে আরও ছিলেন পলিটিক্যাল-ইকোনমিক কাউন্সেলর এরিক গিলান, রাজনৈতিক/শ্রম বিষয়ক কর্মকর্তা জেমস এ. স্টুয়ার্ট।

রাশেদ খাঁন জানান, বৈঠকে গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতি, দেশের সামগ্রিক অবস্থা, অর্থনীতি, বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা, দ্বিপাক্ষিক সম্পর্ক, সরকারের স্থিতিশীলতা, নির্বাচন, গণঅধিকার পরিষদের ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি নিয়ে আলোচনা হয়।

ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন গণঅভ্যুত্থান ছাত্র-জনতার ভূমিকার প্রশংসা করেন বলেও উল্লেখ করেন গণঅধিকার পরিষদের অন্যতম নেতা রাশেদ খাঁন।

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী