শেখ মুজিবের বাড়ি ভাঙার ঘটনায় জাসদের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৯

জাতীয় সমাজতান্ত্রি দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সরকারি প্রত্যক্ষ মদতে  পূর্ব ঘোষণা দিয়ে বুলডোজার, এক্সকাভেটার ক্রেন, যন্ত্রপাতি ব্যবহার ঘণ্টার পর ঘণ্টা ধরে চলমান বঙ্গবন্ধুর ভবনসহ সারা দেশে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ম্যুরাল, ভাস্কর্য, ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর, জ্বালাও, পোড়াও, লুটপাট, ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা করেছে।

জাসদের বিবৃতিতে বলা হয়, ৫ ফেব্রুয়ারির ধ্বংসযজ্ঞ দিয়ে আবারও প্রমাণ হলো— স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তি, পাকিস্তানপন্থি জঙ্গিবাদীরা রাষ্ট্রক্ষমতা দখল করে রাষ্ট্রীয় ও সরকারি মদতে মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিতেই স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের স্মৃতি, চিন্থ, স্মারক মুছে ফেলছে।

জাসদের বিবৃতিতে আরও বলা হয়, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের  ভবন, ভাস্কর্য, ম্যুরাল ধ্বংস করে জাতির ইতিহাস ও স্মৃতি থেকে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ এবং পাকিস্তান হানাদারবাহিনী সহযোগী আধাসামরিক রাজাকার, আলবদর বাহিনীর দ্বারা সংঘটিত ৩০ লাখ মানুষকে গণহত্যা, ২ লাখের বেশি নারীকে সংঘবদ্ধ ধর্ষণসহ বর্বর যুদ্ধাপরাধের ইতিহাস মুছে ফেলতে পারবে না।

জাসদের বিবৃতিতে দেশের শান্তিপ্রিয়, গণতন্ত্রকামী সাধারণ মানুষ এবং দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্বের প্রতি সোচ্চার হওয়া এবং জাতীয় ঐকমত্য গড়ে তুলতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
ইনুর স্ত্রী রীনা বললেন, ‘নিকৃষ্টতম অবিচার ফরমায়েশী রায়’
ইনুর সাজা অপ্রতুল, রায়ের বিরুদ্ধে আপিল করবো: চিফ প্রসিকিউটর
নিকৃষ্টতম অবিচার ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার ইনু: জাসদ
সর্বশেষ খবর
রদ্রি গোল্ডেন বল জিতলেও বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি
রদ্রি গোল্ডেন বল জিতলেও বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি
পিপলস লীগকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ 
পিপলস লীগকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ 
পোশাক খাতের সংকট নিরসনে প্রধানমন্ত্রীর কাছে সহায়তা চাইলো বিজিএমইএ
পোশাক খাতের সংকট নিরসনে প্রধানমন্ত্রীর কাছে সহায়তা চাইলো বিজিএমইএ
গাজী নজরুলের এমপি পদ থাকছে না, বললেন শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না, বললেন শিশির মনির
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার