ফয়জুল করীমের ভূমিকা ইতিহাসে লিপিবদ্ধ করতে হবে: ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৩

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ‘ইসলাম ও ইসলামপন্থিদের মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে এখনও একটি গোষ্ঠী তৎপর রয়েছে।’

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের নবগঠিত কেন্দ্রীয় পরিষদের পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ইসলামপন্থিদের পিছিয়ে রাখার গভীর ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তিনি বলেন, জুলাই-বিপ্লবে এদেশে প্রথম সারির ইসলামপন্থিদের নেতা মুফতি ফয়জুল করীম শায়খে চরমোনাই নতুন স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার এই সাহসিকতা এবং অবদানকে নতুন প্রজন্মের জন্য ইতিহাসে লিপিবদ্ধ করতে হবে।

ইসলামপন্থিদেরকে পেছনে ফেলার দিন শেষ উল্লেখ করে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসনের বিকল্প নেই। তিনি আগামী নির্বাচনে ইসলামের পক্ষের শক্তিকে বিজয়ী করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম। 

ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি মো. কামরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মো. নুরুজ্জামান সরকার, সেক্রেটারি জেনারেল এবিএম রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি নাঈম বিন আব্দুল বারী প্রমুখ।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি