শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে বাজেট তৈরি করতে হবে: সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫১

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে বাজেটে বরাদ্দ তৈরি করতে হবে। শিক্ষকদের জন্য তৈরি করতে হবে স্বতন্ত্র বেতন স্কেল। এর মাধ্যমে দেশের সব শিক্ষা খাতের সমস্যা সমাধান করতে হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের লাগাতার অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘যখন শিক্ষকদের দাবি নিয়ে প্রশ্ন আসে, আমাদের জাতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আসে, তখন টাকা থাকে না। তাই এই অভ্যুত্থানের সরকারের কাছে এসব সমস্যা সমাধানের আশা করা যায় না। কিন্তু এই অভ্যুত্থানের সরকারকে বলবো, শিক্ষকদের যে সমস্যা তা দূর করার উদ্যোগ দ্রুত নিতে হবে।’

এ সময় অন্তবর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘শিক্ষকরা থাকবে ক্লাসে। তারা রাস্তায় কেন? এই লজ্জা আমাদের সবার। দ্রুত তাদের সমস্যা সমাধান করার আহ্বান জানাই। তাছাড়া আমাদের দেশের সব শিশু যেন বিশেষ করে ১২ ক্লাস পর্যন্ত লেখাপড়া করতে পারে এর দায়িত্ব সরকারকে নিতে হবে। এই যে কতগুলো স্কুল বেসরকারিভাবে গড়ে উঠেছে তারা এমপিও’র দাবি করছে। আমরা চাই, সরকার যেন তাদের বেতনের নব্বই ভাগ দেয়।’

তিনি বলেন, ‘আমরা দেখিছি, গত চার বছরে নতুন করে কোনও এমপিওভুক্তি হচ্ছে না। এমপিওভুক্তির জন্য বরাদ্দ আসছে কিন্তু এই বরাদ্দ ব্যবহার হচ্ছে না। শিক্ষা খাতসহ সব খাতে লুটপাট এখনও বন্ধ হয়নি। চুরি দুর্নীতি, লুটপাট ভয়ংকরভাবে হয়েছে। আমি চাইবো, এসব শিক্ষকদের সঙ্গে সরকারের উপদেষ্টারা কথা বলবেন এবং তাদের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেবেন।’

 

/এএজে/আরকে/
সম্পর্কিত
জাতীয় ঐকমত্য ও গণভোটের বৈধতা নিয়ে মুখোমুখি সাকি-আখতার
জিডিপি তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: জোনায়েদ সাকি
দলীয় পদ ছাড়লেন সাকি, নতুন দায়িত্বে কে?
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী