আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জননিরাপত্তাহীনতায় জাসদের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২২

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি এবং জননিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দলের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন সই করা বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

জাসদের বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুপ্রতিষ্ঠিত দুইটি মানবাধিকার সংগঠন দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির চাপে ‘সেল্ফসেন্সর্ড’ গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে খুন, ধর্ষণ, রাস্তাঘাটে নারীর প্রতি সহিংসতা, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে হত্যা, রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা, নির্যাতন, হত্যাসহ নানাভাবে মানবাধিকার লঙ্ঘন, জননিরাপত্তাহীনতা, আইনশৃঙ্খলাহীনতার বিষয়ে যে রিপোর্ট প্রকাশ করেছে, তা অত্যন্ত ভয়াবহ ও আতঙ্কজনক। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বাইরে ঘটনার সংখ্যা প্রকাশিত ঘটনার চেয়ে আরও অনেক বেশি। 

এতে বলা হয়, ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকার মুখে সুন্দর সুন্দর কথা বললেও তাদের মেয়াদ ছয় মাসের বেশি হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি এবং জননিরাপত্তাহীনতা দূর করার ক্ষেত্রে তারা দায়িত্ব গ্রহণ করার বদলে দেখেও না দেখার নীতি অবলম্বন করছে। পুলিশের ওপর সব দায় চাপিয়ে দিয়ে নিজেদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। অথচ মেটিক্যুলাস ডিজাইনে সুপরিকল্পিতভাবে দেশের প্রায় পাঁচ শত থানায় হামলা চালিয়ে, থানা লুট করে, পুলিশ হত্যা করে ধ্বংস করে দেওয়া সমগ্র পুলিশ বিভাগের মনোবল পুনরুদ্ধার করে পুলিশ বিভাগকে পুনর্গঠন ও কার্যকর করার কাজটিকে সরকার তাদের কাজের অগ্রাধিকার হিসাবে বিবেচনায় নেয় নি। 

জাসদের বিবৃতিতে আরও বলা হয়, ব্যক্তিগত সম্পত্তির উপর হামলা, ভাঙচুর, রাহাজানি, ব্যক্তির ওপর হামলাসহ নানাবিধ সুসংগঠিত অপরাধকে উত্তেজিত ছাত্র-জনতার রাজনৈতিক ক্ষোভের বহিঃপ্রকাশ বলে, অপরাধীদের উৎসাহিত করা হয়েছে। 

জাসদের বিবৃতিতে দেশে চলমান আইনহীনতা, বিচারহীনতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি ও জননিরাপত্তাহীনতার অবসানে দেশের শুভবুদ্ধিসম্পন্ন সকল ব্যক্তি ও দায়িত্বশীল রাজনৈতিক নেতাদের সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
‘গণভোট’ আয়োজনের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই : জাসদ 
বাম মোর্চার মিছিলে পুলিশের লাঠিচার্জ, গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ
সিপাহিজনতার অভ্যুত্থান দিবস পালন করলো জাসদ
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী