জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ: মঞ্চ প্রস্তুত, জড়ো হচ্ছে মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৪আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৯

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ আজ (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে। ইতোমধ্যে মঞ্চ প্রস্তুতের কাজ শেষ হয়েছে। বিভিন্ন জেলা থেকে নেতা, কর্মী ও সমর্থকরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।

শুক্রবার দুপুর ২টার দিকে মঞ্চের সাজসজ্জা ও অন্যান্য প্রস্তুতি শেষ করা হয়। রাজশাহী, রংপুর, নীলফামারী, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মী ও সমর্থকরা জড়ো হচ্ছেন। আয়োজকদের দাবি, ৬৪ জেলা থেকেই লোকজন অংশ নেবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

ছবি: নাসিরুল ইসলাম সমাবেশ নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। মেডিক্যাল টিম, অস্থায়ী ওয়াশরুম, পুলিশ বুথ, নারীদের জন্য বিশেষ বুথ, ভিআইপি বুথ এবং পানির ব্যবস্থাও করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র সামান্তা শারমিন জানান, "এই অনুষ্ঠানে নেতা-কর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা অংশ নেবেন।" বিকাল ৩টায় শুরু হয়ে সন্ধ্যার আগেই এ অনুষ্ঠান শেষ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ: মঞ্চ প্রস্তুত, জড়ো হচ্ছে মানুষ

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ: মঞ্চ প্রস্তুত, জড়ো হচ্ছে মানুষ

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ: মঞ্চ প্রস্তুত, জড়ো হচ্ছে মানুষ

/এবি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতি ঘণ্টায় আরও নির্ভুল আবহাওয়া পূর্বাভাস দেবে গুগলের নতুন এআই
প্রতি ঘণ্টায় আরও নির্ভুল আবহাওয়া পূর্বাভাস দেবে গুগলের নতুন এআই
প্রথমবার ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সদর দফতরে রাশিয়ার হামলা
প্রথমবার ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সদর দফতরে রাশিয়ার হামলা
কারখানা সচল রাখতে সব সহায়তা দেবে সরকার: মাহদী আমিন
কারখানা সচল রাখতে সব সহায়তা দেবে সরকার: মাহদী আমিন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল