‘সর্বস্তরের মানুষের চাওয়া-পাওয়ার ভিত্তিতেই নতুন রাজনৈতিক দল’

ঢাবি প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৬আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেছেন, আমরা সর্বস্তরের মানুষের কাছে গিয়েছি। তাদের থেকে জানতে পেরেছি তারা কেন স্বৈরাচারী শেখ হাসিনাকে উৎখাত করেছেন। তাদের চাওয়া-পাওয়ার ওপর ভিত্তি করেই আজকের এই রাজনৈতিক দলের উৎপত্তি হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের সামনে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরিফ সোহেল বলেন, প্রতিটি লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের জাতীয় সত্তার বিকাশ ঘটেছে। ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ আর কারও দাসত্ব মেনে নিতে চায় না। কোনও এলিট গোষ্ঠীর দাসত্ব আর বাংলার জনগণ মানবে না। এটাই আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত।

তিনি বলেন, তার জন্য দরকার নতুন রাজনৈতিক শক্তি। এরই পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে গিয়েছি। তাদের থেকে জানতে পেরেছি তারা কেন স্বৈরাচারী শেখ হাসিনাকে উৎখাত করেছে। তাদের চাওয়া-পাওয়ার ওপর ভিত্তি করেই আজকের এই রাজনৈতিক দলের উৎপত্তি হয়েছে। সেই লক্ষ্য পূরণে আমাদের দল কাজ করবে।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেছেন, জাতীয় নাগরিক পার্টি মনে করে— সব শহীদের স্বপ্ন ও যারা আহত আছেন তাদের ত্যাগের স্পিরিট ধারণ করে দেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেটিই আমাদের লক্ষ্য।

নুসরাত তাবাসসুম বলেন, আমি চেয়েছিলাম এই রাষ্ট্র শুধু বাংলাদেশপন্থি হবে। কিন্তু ভাবি নাই এই স্বপ্ন পূরণ হবে। যে দায় নিয়ে আমাদের এই দল প্রতিষ্ঠিত হয়েছে, সেই দায় নিয়ে আমরা আমাদের কাজ করে যাবো।

যুগ্ম-সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেন, আমরা নতুন দলের পক্ষ থেকে কথা দিচ্ছি আগামীর বাংলাদেশে সব দলমত নির্বিশেষে সবাই একসঙ্গে বসবাস করবে।

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের