‘নতুন দল গঠনের আকাঙ্ক্ষার মূলে আছে দেশের মানুষের প্রতি আমাদের ওয়াদা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৫

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, জুলাই অভ্যুত্থানের শহীদের ত্যাগ আমাদের ওপর এই দায় চাপিয়ে দিয়েছে। এই দায় অস্বীকার করার কোনও উপায় নেই। আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা করে যাচ্ছি। সে আকাঙ্ক্ষা ধারণ করে যাচ্ছি। আর এই আকাঙ্ক্ষার মূলে আছে এদেশের মানুষের প্রতি আমাদের ওয়াদা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের সামনে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সামান্তা শারমিন বলেন, বাংলাদেশে গত ৫৩ বছর আমাদের একটা বাইনারি পলিটিক্সের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। আমাদের মধ্যে কোনও অপশন ছিল না, হয় একটি না হয় আরেকটি। যেখানে আমরা আমাদের নাগরিক অধিকারের কথা ভুলতে বসেছিলাম।

তিনি বলেন, এখন একটি সময় এসেছে। সেই সময় করে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া গণঅভ্যুত্থান। ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের আমরা বাংলাদেশের একটা রক্তক্ষয়ী ইতিহাসের সমাপ্তি ঘটানোর একটি স্বপ্ন দেখতে পাচ্ছি। এই স্বপ্নের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে রাষ্ট্র পুনর্গঠনের কথা বলছি। কারণ বাংলাদেশকে কেউ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারেনি। আমাদের এই উদ্যোগ নিতে হবে।

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী