দ্রুত নির্বাচনের রোডম্যাপ চায় বাসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৩

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চুরি-ছিনতাই ও অব্যাহত নারী নির্যাতনের প্রতিবাদে এবং দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে পল্টন মোড়ে সমাবেশ ও মিছিল করেছে বাসদ ঢাকা মহানগর শাখা।

বাসদ ঢাকা মহানগরের ইনচার্জ নিখিল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, ঢাকা মহানগরের সদস্য আহসান হাবিব বুলবুল, খালেকুজ্জামান লিপন, নাসিরউদ্দিন প্রিন্স, রুখশানা আফরোজ আশা।

সমাবেশে ফিরোজ বলেন, বর্তমান সরকারের ক্ষমতায় আসার ছয় মাস অতিক্রান্ত করলেও জনজীবনে শান্তি স্বস্তি আনতে পারেনি। বাজারে প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বমুখী। সিন্ডিকেটের কারসাজিতে জনজীবনে ভোগান্তি অসহনীয় পর্যায়ে। সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। শুধু তাই নয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। ছিনতাই, চুরি, মব সন্ত্রাস ভয়াবহভাবে বেড়েছে। আইন নিজের হাতে তুলে নিয়ে ঢাকার উত্তরায় দুইজনকে মেরে ঝুলিয়ে রেখেছিল। গত ৬ মাসে শুধু গণপিটুনিতেই ১৩৪ জনের মৃত্যু ঘটেছে। বিচারবহির্ভূত হত্যার শিকার ১৪ জন। তৌহিদী জনতার নামে প্রায় ৯০টি মাজার-দরগা ভাঙচুর, মন্দির আক্রমণ, লালন মেলা ও নাট্য উৎসব বন্ধ, মেয়েদের খেলা বন্ধসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন বন্ধ করে দিয়েছে। এই অপকর্মের দায়ীদের বিরুদ্ধে সরকার কোনও পদক্ষেপ নেয়নি। ফলে অপরাধীরা বেপরোয়া। নারী নির্যাতনের ভয়াবহতা দেশবাসীকে উদ্বিগ্ন করছে। চার বছরের নারী শিশুও ধর্ষকদের হাত থেকে রক্ষা পাচ্ছে না।

তিনি বলেন, সরকারের নিয়োগকর্তারা আজ যে রাজনৈতিক দল করলো, আগামী নির্বাচনে সরকার কীভাবে নিরপেক্ষ নির্বাচন করবে এই প্রশ্ন আজ জনমনে দেখা দিয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচন দিতে যত বিলম্ব করবে দেশের পরিস্থিতি ততই খারাপ হবে। ফলে কালক্ষেপণ না করে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখসহ রোডম্যাপ ঘোষণার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
হামে শিশু মৃত্যুর তদন্ত ও বিচার দাবি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের
ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম