‘ধর্মীয় মূল্যবোধের পরিপন্থি কিছু আমাদের রাজনীতিতে জায়গা পাবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২৫, ১৫:১৪আপডেট : ০১ মার্চ ২০২৫, ১৭:২৬

সদ্য অভিষেক হওয়া জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থি কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনও জায়গা পাবে না। যা হয়েছে, সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনও ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন, এবং ‘যদি’, ‘কিন্তু’, ‘অথবা’ ছাড়াই আমরা আমাদের ভুল সংশোধন করে নেবো।’

শনিবার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনই একই রকম স্ট্যাটাস পোস্ট করেন। তবে সারজিস আলম উল্লেখ করেন, ‘এই সংশোধন করার মানসিকতা আমাদের সবসময় ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ।’

নতুন রাজনৈতিক দলের এই দুই নেতাই তাদের পোস্টে উল্লেখ করেন, ‘রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাবো। আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের অন্য ধর্মের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনও রাজনীতি আমি কখনও করবো না।’

প্রসঙ্গত, তাদের দুজনরই একই রকম স্ট্যাটাসে অনেকের মনেই প্রশ্ন জেগেছে ঘটনার প্রসঙ্গ কী? তবে তাদের পোস্টে ‘প্রসঙ্গ’ সম্পর্কে কিছুই উল্লেখ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, সদ্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টির একজন যুগ্ম সদস্য সচিবের সমকামী ও ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গতকাল রাত থেকে বিভিন্ন ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর নানাধরনের আলোচনা-সমালোচনা শুরু হয় কমিটি নিয়ে।

/এসও/ইউএস/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী