শহীদদের শ্রদ্ধা জানিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করবে এনসিপি

ঢাবি প্রতিনিধি
০৩ মার্চ ২০২৫, ২১:৪১আপডেট : ০৩ মার্চ ২০২৫, ২১:৪৩

মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও জুলাই শহীদদের গণকবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (৩ মার্চ) সংগঠনটির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আগামীকাল মঙ্গলবার সকাল ৭টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং সকাল ১০টায় রায়েরবাজারে অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবে এনসিপির নেতাকর্মীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির নেতারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে তারা রাজধানীর রায়েরবাজারে সকাল ১০টায় চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন। এসময় উপস্থিত থাকবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন। 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক সমাবেশের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আত্মপ্রকাশকালে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের হাইকমিশনারসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দলটির আহ্বায়ক পদে আছেন জুলাই অভ্যুত্থানে প্রধান নেতৃত্বদানকারী নাহিদ ইসলাম। সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চলের) হাসনাত আব্দুল্লাহ এবং প্রধান সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটওয়ারী।

/এমএস/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী