‘অবিলম্বে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নিন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৫, ২০:৪০আপডেট : ০৪ মার্চ ২০২৫, ২০:৪০

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, রমজান শুরু আগেই আমরা সংবাদ সম্মেলন করে ঢাকা শহরের যানজট নিরসনে সরকারকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু যানজট নিরসনে সরকারের কার্যকর কোনও পদক্ষেপ দেখতে পাচ্ছি না। সরকারকে অনুরোধ করছি দ্রুত যানজট নিরসনে পদক্ষেপ নিন, রোজাদারদের জীবন যাত্রা সহজ করুন।

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে আয়োজিত মাসব্যাপী গণ ইফতারের মঙ্গলবার (৪ মার্চ) তৃতীয় দিনে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সঞ্চালনায় আজকের গণ ইফতার কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও চরমোনাই পীর সাহেবের উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন। 

এসময় আরও বক্তব্য রাখেন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার।

সভাপতির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু উপস্থিত মেহনতি মানুষের উদ্দেশ্যে বলেন, আমাদের প্রত্যেকের অবস্থার উন্নতির জন্য প্রচেষ্টা চালাতে হবে। এখানে উপস্থিত অনেকেই গতবারও ইফতার করেছেন, এবারও করছেন। একই অবস্থায় থেকে গেলে হবেনা, আমাদের মনে রাখতে হবে যারা নিজের ভাগ্যের পরিবর্তন নিজে করতে চায়না আল্লাহ তায়ালাও তার ভাগ্য পরিবর্তন করেন না।

উপস্থিত সবাইকে ভালো কাজের প্রতি উৎসাহ দিয়ে তিনি বলেন, আজ থেকে আমরা সবাই যেন নিজ উদ্যোগে ভালো কাজ করি।

প্রধান অতিথির বক্তব্যে আশরাফ আলী আকন বলেন, এবি পার্টির এই গণ ইফতার একটি মহান উদ্যোগ, যা অসহায় দুস্থ মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। মুসলিম বিশ্বের গর্ব রজব তৈয়ব এরদোয়ান শ্রমিক ছিলেন, বিশ্বের যারা বিপ্লবের নায়ক তারা অধিকাংশই শ্রমিক ছিলেন, শ্রমিকের রক্ত নিখাদ হালাল রক্ত। 

শ্রমিকদের উদ্দেশ তিনি বলেন, গরীব বলে মন খারাপ করবেন না,  গরীব বানিয়ে আল্লাহ আপনাদেরকে পরীক্ষা করছেন। হাসিনা ও আওয়ামী লীগ একটা গজবের নাম, অভিশাপের নাম। এবি পার্টি ক্ষমতায় গেলে শ্রমিক শ্রেণিই নেতৃত্ব দিবেন।  ফ্যাসিবাদ ও দুর্নীতিবাজদেরকে দিয়ে দেশে কোনও কল্যাণ বয়ে আনে নাই।

গণ ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, শাহাদাতুল্লাহ টুটুল, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন, উত্তরের সদস্য সচিব সেলিম খান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সুলতানা রাজিয়া, মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব আহমাদ বারকাজ নাসির, জলবায়ু ও সমুদ্র সম্পদ বিষয়ক সহ-সম্পাদক প্রিন্সিপাল হুমায়ুন কবির, শিক্ষা বিষয়ক সহ-সম্পাদক ফয়সাল মনির, যুবপার্টির মহানগর দক্ষিণের আহ্বায়ক মাহমুদ আজাদ, স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়ক সহ-সম্পাদক তোফাজ্জল হোসাইন রমিজ, কেফায়েত হোসাইন তানভীর, নারী উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক শাহিনুর আক্তার শিলা, আমেনা বেগম, দুর্যোগ ও ব্যবস্থাপনা সহ-সম্পাদক মাসুদ জমাদ্দার রানা, সহ দফতর সম্পাদক আব্দুল হালিম নান্নু, শরন চৌধুরী, সহ অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও সহ প্রচার সম্পাদক রিপন মাহমুদ, আজাদুল ইসলাম আজাদ, পল্টন থানা আহ্বায়ক আব্দুল কাদের মুন্সি, যাত্রাবাড়ী থানা আহ্বায়ক আরিফ সুলতানসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
ঈদের ছুটির শেষ দিনেও ফাঁকা রাজধানী, নেই যানজট
ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, পদ্মা সেতুতে নেই যানজট
যানজট কমছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান