নারী নির্যাতন, ধর্ষণ এবং হেনস্তার ঘটনায় এনসিপির নিন্দা

ঢাবি প্রতিনিধি
০৮ মার্চ ২০২৫, ১০:০১আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১১:২২

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর ধর্ষণ, নির্যাতন, সাইবার বুলিং এবং শ্লীলতাহানির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৭ মার্চ) মধ্য রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত সই করা এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানায় দলটি।

বিবৃতিতে বলা হয়, গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়েরই এক কর্মীর দ্বারা হয়রানির শিকার হন। শাহবাগ থানায় গ্রেফতার থাকাবস্থায়ও অভিযুক্ত ব্যক্তি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভুক্তভোগী নারী সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করে। এরপরও অভিযুক্ত ব্যক্তিকে থানা থেকে ছাড়িয়ে আনতে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হয় এবং মামলা প্রত্যাহারে ভুক্তভোগীকে নানাবিধ চাপ দেওয়া হয়; যা অত্যন্ত ন্যাক্কারজনক এবং নিন্দনীয়।

বিবৃতিতে আরও বলা হয়, গতকাল মাগুরায় একজন শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এছাড়াও অনলাইনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নারী নেতৃবৃন্দ এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর নারী নেতাকর্মীরা পতিত ফ্যাসিবাদীদের দ্বারা প্রতিনিয়ত সাইবার বুলিং ও হয়রানির শিকার হচ্ছেন। জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এসব সহিংসতা ও নিপীড়নের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

এই ধরনের নিপীড়নের ঘটনা জনপরিসরে নারীদের নিরাপত্তাহীন অবস্থাকে তুলে ধরে উল্লেখ করে এতে আরও বলা হয়, বিগত ফ্যাসিবাদী শাসন বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত করেছে এবং নারীদের রাজনৈতিক কর্তাসত্তাকে অস্বীকার করেছে। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে নারীদের রাজনৈতিক নেতৃত্ব ফ্যাসিবাদী সরকার পতনে অনন্য ভূমিকা রাখার মধ্য দিয়ে নিজেদের রাজনৈতিক অভিব্যক্তির শক্ত জানান দিয়েছে। নারীর নাগরিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় এনসিপি সর্বদা বদ্ধপরিকর। আমরা স্পষ্ট বলতে চাই, নারীদের ওপর কোনোরকম সহিংসতা কিংবা নিপীড়ন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি বরদাশত করবে না।

বিবৃতিতে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নারীদের ওপর চলমান সহিংসতা ও নিপীড়নের ঘটনাগুলোয় দোষীদের অতিদ্রুত আইনের আওতায় আনতে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে জোর দাবি জানায়। পাশাপাশি, জনপরিসর ও সাইবার স্পেসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানায়। আমরা মনে করি, নারীর প্রতি সহিংসতাকে কঠোরভাবে দমন করার মধ্য দিয়ে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।

/ইউএস/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের