ধর্ষণরোধে শরিয়াই একমাত্র সমাধান: যুব খেলাফত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ মার্চ ২০২৫, ১৭:৫০আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৭:৫০

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান বলেছেন, পাশ্চাত্য সংস্কৃতি নয়, ধর্ষণরোধে আল্লাহপ্রদত্ত জীবনব্যবস্থাই একমাত্র সমাধান। ধর্ষণসহ সমাজের যাবতীয় অপরাধ নির্মূলে ইসলামী শরীয়া বাস্তবায়নের বিকল্প নেই।

সোমবার (১০ মার্চ) জোহরের নামাজের পর বায়তুল মোকাররম উত্তরগেটে 'ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডের দাবি ও রূপান্তরকামী পুরুষকে "অদম্য নারী" পুরস্কার দিয়ে রাষ্ট্রীয়ভাবে নারীকে অবমাননার' প্রতিবাদে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষীণের বিক্ষোভ মিছিলের পরে সমাবেশে তিনি এসব কথা বলেন। 

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমানের সভাপতিত্বে, সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক মাতুব্বর ও সংগঠন বিভাগের সম্পাদক মুহাম্মাদ নাঈম উদ্দীনের যৌথ পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার বিভাগের সম্পাদক মাওলানা ফাতিহ মুহাম্মাদ সুলাইমান, সহ প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা মোল্লা খালিদ সাইফুল্লাহ ও বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা মীর আহমাদ উল্লাহ। 

সমাবেশ শেষে একটি মিছিল বাইতুল মোকাররম উত্তরগেট থেকে পল্টন মোড় প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেষ হয়।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের ওপর হামলার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা 
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে ইরানের ইতিবাচক ভূমিকা চায় মামুনুল হক
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী