মাওলানা আতহার আলীর বিরুদ্ধে বিরূপ মন্তব্য প্রত্যাহারেরর দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ মার্চ ২০২৫, ২০:১৮আপডেট : ১৬ মার্চ ২০২৫, ২০:১৮

ফ্যাসিবাদ পতনের পর আওয়ামী দোসরা এখনও নানা জায়গায় ঘাপটি মেরে আছে। সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক।

রবিবার (১৬ মার্চ) রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে এসব কথা বলেন আশরাফুল হক। 

এসময় নেজামে ইসলাম পার্টির প্রতিষ্ঠাতা, ৫৪-এর যুক্তফ্রন্টে চার নেতার এক নেতা শায়খুল ইসলাম মাওলানা আতহার আলীর বিরুদ্ধে বিষোদগার ও বিরুপ মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অনতিবিলম্বে আওয়ামী প্রেতাত্মা ফজলুর রহমানকে তার মন্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান করেন আশরাফুল হক। 

ইফতার মাহফিলে এসময় আরও বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা তফাজ্জল হক আজীজ, আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ ও ব্যাংকার মাওলানা রেজাউর রহমান খান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সংগঠন সচিব মাওলানা সুলতান মহিউদ্দিন, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য আজিজ চৌধুরী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুমিনুল ইসলাম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সহ-সভাপতি হাকিম মাওলানা মিজানুর রহমান ও মাওলানা মাহবুবুর রহমান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সহকারী মহাসচিব মাওলানা শাহ্ আলম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সংগঠন সচিব মাওলানা আনোয়ার হোসেন আনসারী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সদস্য আমির আলী ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, কৃষক দলের সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ মফিজুর রহমান লিটন, মুসলিম সমাজের সভাপতি মাসুদ আহমদ প্রমুখ।  

ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি মুজিবুর রহমান।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী