কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়নের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২৫, ২১:৫৭ আপডেট : ২০ মার্চ ২০২৫, ২১:৫৭

কওমি সনদের যথাযথ মূল্যায়ন ও বাস্তবায়ন নিশ্চিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (২০ মার্চ) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, স্বৈরাচার সরকারের আমলে দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমান দিয়ে গেজেট পাস করা হলেও এর আইনি ও নৈতিক দিকগুলো এখনও অস্পষ্ট। তাই স্বীকৃতি পেলেও যথাযথ মূল্যায়ন ও বাস্তবায়ন অধরাই রয়ে গেছে। উচ্চশিক্ষা, সরকারি-বেসরকারি চাকরি, গবেষণা ও পেশাগত প্রশিক্ষণের ক্ষেত্রে কওমি শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন। যা হতাশাজনক। অপরদিকে রাষ্ট্রের বর্তমান দায়িত্বশীলরাও কওমি শিক্ষার উন্নয়নে আশানুরূপ পদক্ষেপ নেননি।

বিবৃতিতে তারা অভিযোগ করেন, কওমি শিক্ষার্থীরা সরকারি প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে স্বীকৃত যোগ্যতা হিসেবে বিবেচিত না হওয়ায় কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছে। উচ্চশিক্ষার সুযোগ সীমিত থাকায় আধুনিক গবেষণা, তথ্যপ্রযুক্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দক্ষতা কাজে লাগানোর সুযোগ পাচ্ছে না। আমরা চাই, কওমি শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধাকে তুলে ধরার সুযোগ পাক। উচ্চশিক্ষার কেন্দ্রগুলোতে ও প্রতিযোগিতায় তারা বাধাহীন অংশগ্রহণ করুক। তাদের সমাজের দ্বিতীয় শ্রেণির নাগরিক মনে করার সুযোগ যেন কেউ না পান। তবেই দেশ ও জাতি তাদের দিয়ে আরও বেশি উপকৃত হবে।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
কওমি ছাত্রদের আপত্তি: কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবেই হলো কলেজের কনসার্ট
এবার ব্রাহ্মণবাড়িয়া কলেজের কনসার্ট বন্ধের দাবি, কওমি ছাত্র পরিষদের নেতা বললেন ‘মন্ত্রী তো বলেছেনই’
জাকাত সংগ্রহ ও বিতরণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
সোশ্যাল মিডিয়ার ভাইরাল ট্রেন্ড এড়ানো এত কঠিন কেন?
সোশ্যাল মিডিয়ার ভাইরাল ট্রেন্ড এড়ানো এত কঠিন কেন?
মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ
মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ
আরও একদিন ছুটির দাবিতে সড়ক অবরোধ করলেন শ্রমিকরা
আরও একদিন ছুটির দাবিতে সড়ক অবরোধ করলেন শ্রমিকরা
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত