স্ত্রীর মামলায় কারাগারে সুপ্রিম কোর্টের আইনজীবী

রায়পুর প্রতিনিধি
১৮ জুন ২০২৫, ২২:০০আপডেট : ১৮ জুন ২০২৫, ২২:০০

সাবেক স্ত্রীর করা যৌতুক ও নারী নির্যাতন মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাফিজুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন ম্যাজিস্ট্রেট আদালত।

বুধবার বিকালে (১৮ জুন) লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি (রায়পুর) আদালতের বিচারক সাইফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

গ্রেফতার আইনজীবী মোস্তাফিজুর রহমান রায়পুর উপজেলার উত্তর চরবংশী গ্রামের মৃত তোফায়েল আহামদের ছেলে।

অপরদিকে আইনজীবী মোস্তাফিজুর রহমানের অভিযোগ, স্ত্রী করা মামলায় প্রতারণার মাধ্যমে কাবিননামায় দেনমোহরের এক লাখ টাকার অঙ্ক পরিবর্তন করে ২১ লাখ টাকায় উল্লেখ করা হয়েছে। এ জন্য তালাকের নোটিশ দিলেও ঘটনাটি মীমাংসা করা হয়নি। কাবিননামার সঠিক তথ্য যাচাইয়ের জন্য আদালতে আবেদন করেছেন তিনি।

আদালতের বেঞ্চ সহকারী সাইফুদ্দিন জানান, স্ত্রীর মামলায় আদালত থেকে গত ৩ জুন আসামি মোস্তাফিজুর রহমান জামিন নিয়েছেন। বুধবার জামিন মেয়াদের শেষ দিন ছিল। এরমধ্যেই ঘটনাটি মীমাংসা করার কথাও ছিল। কিন্তু আইনজীবী তা করেননি। এতে তিনি পুনরায় জামিন আবেদন করলে আদালত তা খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার পক্ষে কোনও আইনজীবী ছিলেন না। তিনি নিজেই শুনানি করেন। কাবিননামার আবেদন তিনি করেছেন।

এজাহার সূত্র জানায়, ২০১৪ সালে ৩০ জানুয়ারি তাদের বিয়ের কথা হয়। ২০২০ সালের ২৮ জানুয়ারি ২১ লাখ টাকার দেনমোহরে তারা বিয়ে করেন। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। ব্যবসার কথা বলে টাকা চাইলে স্ত্রী তার স্বামীকে ১২ লাখ টাকা ধার দেন। ওই টাকা না দিয়েই ফের পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন মোস্তাফিজ। ওই টাকার জন্য ২০২৫ সালের ১৪ মার্চ মারধর করে স্ত্রীকে তিনি বাড়ি থেকে বের করে দেন। পরে শিশু সন্তান নিয়ে বাবার বাড়িতে আছেন ওই নারী। মোস্তাফিজ তাদের খোঁজখবর নিচ্ছেন না।

এ ঘটনায় যৌতুক আইনে গত ২৮ এপ্রিল আদালতে তার বিরুদ্ধে মামলা করেন। এদিকে ৮ এপ্রিল মোস্তাফিজ তার স্ত্রীকে তালাকের নোটিশ দেন।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী