সারজিস ও হাসনাতের ওপর এনসিপিকে বিতর্কিত করার দায় দিলেন মাসউদ

ঢাবি প্রতিনিধি
২৩ মার্চ ২০২৫, ১৫:২৪আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১৫:২৯

সেনাবাহিনীকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর দেওয়া ফেসবুক পোস্ট নিয়ে আংশিক দ্বিমত পোষণ করে আরেকটি ফেসবুক পোস্ট দেন দলটির আরেক মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। দলের গুরুত্বপূর্ণ পদে থেকে এমন কর্মকাণ্ড দলকে বিতর্কিত করছে বলে মনে করছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান মাসউদ।

রবিবার (২৩ মার্চ) সারজিসের দেওয়া পোস্টের কমেন্টে এ কথা বলেন মাসউদ।

সারজিস আলমের পোস্টে আব্দুল হান্নান মাসউদের মন্তব্য

কমেন্টে তিনি লেখেন, ‘এসব কী ভাই! পাবলিকলিই বলছি, দুইজনের একজন মিথ্যে বলছেন। এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন এবং তা পাবলিক করে এনসিপিকেই বিতর্কিত করছেন। মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে, তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করার অ্যাজেন্ডা কাদের! সরি, আর চুপ থাকতে পারলাম না।’

এর আগে, শুক্রবার (২১ মার্চ) ফেসবুকে সেনাবাহিনীকে জড়িয়ে এক পোস্ট দেন হাসনাত আবদুল্লাহ। ওই পোস্টের সঙ্গে আংশিক দ্বিমত পোষণ করে আজ আরেকটি পোস্ট দেন সারজিস আলম।

/আরকে/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি