চট্টগ্রামে আরও ১০ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ জুন ২০২৫, ১৫:২৫আপডেট : ১৭ জুন ২০২৫, ১৫:২৫

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) বিকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সিভিল সার্জন কার্যালয় জানায়, চট্টগ্রামের আটটি হাসপাতাল ও ল্যাবে ১৮০ জনের করোনা পরীক্ষা হয়। তাদের মধ্যে চারটি হাসপাতাল ও ল্যাবে পরীক্ষায় ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এপিক হেলথ কেয়ারে ৩৬ জনের পরীক্ষায় ২ জন, পার্কভিউ হাসপাতালে ২৬ জনের পরীক্ষায় ৩ জন, ইমপেরিয়াল হাসপাতালে ২২ জনের পরীক্ষায় ৩ জন এবং মেট্রোপলিটন হাসপাতালে ১৭ জনের পরীক্ষায় ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

আক্রান্ত ১০ জনই নগরীর বাসিন্দা। চট্টগ্রামে চলতি মাসে ৩৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ছয় জন জেলার বাসিন্দা।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘চট্টগ্রামে ৮টি হাসপাতালে ১৮০ জনের পরীক্ষা হয়। এর মধ্যে চারটি হাসপাতালে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। করোনা মোকাবিলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের