ফ্যাসিবাদবিরোধী শক্তির বিভক্তি জনগণ প্রত্যাশা করে না: লেবার পার্টি চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২৫, ২২:১৯আপডেট : ২৮ মার্চ ২০২৫, ২২:১৯

ফ্যাসিবাদবিরোধী শক্তির বিভক্তি জনগণ প্রত্যাশা করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, জনগণ দেশপ্রেমিক শক্তির ইস্পাত কঠিন ঐক্য দেখতে চায়।

শুক্রবার (২৮ মার্চ) বিকালে রাজধানীর বাতামতলী ফলপট্টি ঘাটে কোতোয়ালী থানা লেবার পার্টির উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, পবিত্র মাহে রমজানে রাজনৈতিক নেতাদের বক্তব্য বিবৃতিতে আরও সংযম ও সতর্কতা অবলম্বন করা উচিৎ। কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে জাতি ব্যর্থ হবে। আমরা সাম্য, সুবিচার ও মানবিক মর্যাদার বাংলাদেশ চাই। মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই অভ্যুত্থানের চেতনায় কোনও দূরত্ব নেই। তিনি ইনসাফভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠায় লেবার পার্টি এবং ছাত্রমিশনকে শক্তিশালী করার আহ্বান জানান।

কোতোয়ালী থানা লেবার পার্টির আহ্বায়ক মো. আনিস মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জীবনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতি তরিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সভাপতি মো. সুমন ভুঁইয়া, ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, লেবার পার্টির দফতর সম্পাদক মো. মিরাজ খান, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, বাংলাদেশ ছাত্রমিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিল হাসনাত ও মহানগর ছাত্র মিশনের সভাপতি রায়হান উদ্দিন সনি প্রমুখ।

/এমকে/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি