মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ মার্চ ২০২৫, ১৯:১৭আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১৯:১৭

মিয়ানমারে ভূমিকম্পে সহস্রাধিক নারী-পুরুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শনিবার (২৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিহত ও আহতদের পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান তিনি।

ভয়াবহ এই দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলায়, উদ্ধার তৎপরতা জোরদার ও ভূমিকম্প পরবর্তী পুনর্বাসনে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়। এ ব্যাপারে বাংলাদেশ সরকারকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান তিনি।

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা

এদিন অন্য এক বিবৃতিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। সম্প্রীতি ও সৌহার্দের বন্ধনে দেশের মানুষ ঈদ উদযাপন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিবৃতিতে ঈদের আনন্দ যাতে গরিব ও অসহায়দের ঘরে ঘরেও পৌঁছাতে পারে, সেজন্য বিত্তবানদের এগিয়ে আসারও আহবান জানিয়ে সাইফুল হক বলেন, ঈদযাত্রা যাতে নিরাপদ ও স্বস্তিদায়ক হয়, সে ব্যাপারে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
অন্যায্য বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে: সাইফুল হক
ইরানে মার্কিন-ইসরায়েলের আগ্রাসন আন্তর্জাতিক সন্ত্রাস: সাইফুল হক
‘সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক’ 
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি