ঢাকা উত্তর সিটির ঈদ আনন্দ মিছিল ইসলাম লঙ্ঘন: মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৫, ২২:৪৬আপডেট : ৩১ মার্চ ২০২৫, ২২:৪৬

ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত ঈদ আনন্দ মিছিলকে ইসলামবিরোধী কর্মকাণ্ড আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী। তিনি বলেন, এটি ইসলামের সুস্পষ্ট লঙ্ঘন।

সোমবার (৩১ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত ঈদ আনন্দ মিছিলে ইসলামবিরোধী কার্যকলাপ সংঘটিত হয়েছে। পবিত্র ঈদ উৎসব মুসলমানদের জন্য বিশেষ এবাদত ও আনন্দের দিন। যা সর্বদা ইসলামের বিধান অনুযায়ী আমরা উদযাপন করে থাকি। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের সাথে বলতে হচ্ছে যে, এবারের ঈদ মিছিলে মোগল ঐতিহ্যের নামে ব্যান্ড পার্টি, হাতি-ঘোড়া এবং বিভিন্ন জীবের মূর্তি প্রদর্শন করা হয়েছে। যা ইসলামিক সংস্কৃতি ও আকিদার সঙ্গে সম্পূর্ণরূপে অসামঞ্জস্যপূর্ণ ও স্পষ্টভাবে ইসলামের বিধানের লঙ্ঘন।

মঙ্গল শোভাযাত্রার আদলে এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের ইসলামিক সংস্কৃতিকে পরিবর্তনের অপচেষ্টা বরদাশত করা হবে না। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান মাওলানা মহিউদ্দিন রাব্বানী।

/এমকে/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী