৩ তারিখের আগেই নারী কমিশনের প্রস্তাবনা বাতিলের দাবি হেফাজতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২৫, ০০:১৬আপডেট : ০২ মে ২০২৫, ০০:১৬

সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা আগামী ৩ মে (শনিবার) মহাসমাবেশ সফল করার জন্য উত্তরা জোনের উদ্যোগে এক সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) উত্তরা ৩ নম্বর সেক্টরের আজমপুরস্থ আমির কমপ্লেক্স চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব। তিনি বলেন, বিরানব্বই ভাগ মুসলমানের এই বাংলাদেশে কুরআনবিরোধী আইন পাস হলে— তা আমাদের রক্তের ওপর দিয়েই করতে হবে। আমরা বেঁচে থেকে ইসলামের বিরুদ্ধে কোনও আইন মেনে নিতে পারি না। প্রয়োজনে আরও রক্ত দেবো, তবু ইসলামবিরোধী সব চক্রান্ত রুখে দেবো ইনশাআল্লাহ।

মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, আগামী ৩ মে’র মহাসমাবেশের আগেই নারী কমিশনের প্রস্তাবনাসহ সব কুরআনবিরোধী প্রস্তাবনা বাতিল করতে হবে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারকে স্পষ্টভাবে বলছি— যা করার, তা এখনই করুন। অন্যথায় হেফাজতের ডাকে কঠোর কর্মসূচি ঘোষণা করে আমাদের দাবি আদায় করবো ইনশাআল্লাহ।

সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম উত্তরা জোনের আহ্বায়ক আল্লামা নাজমুল হাসান কাসেমী এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মুফতী কিফায়াতুল্লাহ আযহারী। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শুয়াইব আহমাদ চৌধুরী।

সমাবেশে আরও বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সমাবেশ শেষে একটি গণমিছিল বের হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
হামে শিশু মৃত্যুর তদন্ত ও বিচার দাবি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী