সরকারের সঙ্গে বৈঠকে হাসনাতসহ শীর্ষ নেতারা, সিদ্ধান্তের অপেক্ষায় শাহবাগের আন্দোলনকারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২৫, ০২:৫১আপডেট : ১১ মে ২০২৫, ০২:৫১

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আবারও শাহবাগে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। মঞ্চ থেকে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় হাসনাত আব্দুল্লাহসহ শীর্ষ নেতাদের সাথে সরকারের নীতি নির্ধারকদের বৈঠক চলছে। সেখানের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

মঞ্চে থাকা এক নেতা মমিনুল হক জানান, যমুনায় বৈঠকে উপস্থিত রয়েছেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ, আপ বাংলাদেশের আলী আহসান জুনায়েদ ও ইনকিলাব মঞ্চের শরিফ উসমান হাদি। তারা কী বার্তা নিয়ে আসেন সে অনুযায়ী পরবর্তী কর্মসূচি।

তাদের অভিযোগ সরকার জনতার মূল দাবিকে পাশ কাটিয়ে ফ্যাসিবাদকে রক্ষার  চেষ্টা করছে। জুলাইযোদ্ধারা মূলা ঝুলিয়ে রাখা— এমন সিদ্ধান্ত মানবে না।

শনিবার (১০ মে) দিবাগত রাত ২টায় দেখা গেছে শাহবাগের সবগুলো সড়ক বন্ধ করে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি ও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে গোটা এলাকা। শাপলা, পিলখানা ও জুলাই হত্যাকাণ্ড নিয়ে প্রদর্শন করা হচ্ছে বিশেষ ডকুমেন্টারি।

বক্তারা আওয়ামী লীগকে সন্ত্রাসী ও রাষ্ট্রদ্রোহী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা ও জুলাই বিপ্লব’-এর ঘোষণাপত্র অবিলম্বে জারি না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার সিদ্ধান্ত জানান।

/এমকে/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুরি হওয়া গরু মিললো বিএনপি নেতার গোয়ালঘরে, শোকজ করলো দল
চুরি হওয়া গরু মিললো বিএনপি নেতার গোয়ালঘরে, শোকজ করলো দল
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন কত গতিতে চলবে জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন কত গতিতে চলবে জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী
‘তদন্ত প্রতিবেদন দৃষ্টান্ত হয়ে থাকবে, কেউ আর ব্যক্তিগত ক্ষোভ মেটাবে না’
‘তদন্ত প্রতিবেদন দৃষ্টান্ত হয়ে থাকবে, কেউ আর ব্যক্তিগত ক্ষোভ মেটাবে না’
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে 
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে 
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা