চট্টগ্রাম বন্দর নিয়ে অন্তর্বর্তী সরকারের এই মুহূর্তে ভাবা জরুরি নয়: সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২৫, ১৫:৩৮আপডেট : ১৮ মে ২০২৫, ২০:৪৪

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর নিয়ে ভাবা জরুরি নয়। এটা নিয়ে পরে ভাবলেও হবে। অন্য কেউ ভাববে। কিন্তু ভূমিহীনদের নিয়ে এখনই আপনি না ভাবলে ভাবার কেউ থাকবে না।

রবিবার (১৮ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ও রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন আয়োজিত ভূমিহীন কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, প্রধান উপদেষ্টা কোন নতুন বাংলাদেশ গড়তে চাইছেন। যেখানে ভূমিহীনরা, দিনমজুরদের মাথা গোজার ঠাঁই নেই। এত এত সংস্কার করে কী হবে, যদি ভূমি সংস্কারই করতে না পারলেন। ভূমি সংস্কার ছাড়া কোনও সংস্কারেই কাজ হবে না। তাই এমন সংস্কার করুন, যেখানে ভূমিহীনরা থাকতে ও  জীবন নিয়ে বাঁচতে পারে, চলতে পারে, নির্দ্বিধায় থাকতে পারে।

তিনি বলেন, জুলাই আন্দোলনে আমরা সবাই একই কাতারে রক্ত দিয়ে, জীবন দিয়ে ফ্যাসিস্ট বিদায় করেছি। এখানে ভূমিহীন, কৃষক, দিনমজুর সবাই আত্মত্যাগ দিয়েছে। ফলে দেশের নতুন যাত্রা শুরু হয়েছে। এত বড় অভ্যুত্থানের পর ওরা কী পেলো? এই লোকেরা আজও ভূমিহীন, বাসস্থানহীন।

উপদেষ্টাদের উদ্দেশ করে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাড. হাসনাত কাইয়ূম বলেন, দেশের সব খাস জমি অগ্রাধিকার ভিত্তিতে ভূমিহীনদের লিজ দিতে হবে। তাদেরকে সেখানে বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে। তাদের অধিকার সম্পর্কে বুঝতে হবে।

আমার বাংলাদেশ (এবি পার্টির) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, ভূমিহীনরা নিজেদের অধিকার চায়। এই দেশে এক খণ্ড জমি চায়। কিন্তু সরকার তাদের এসব অধিকার দিতে পারছে না। আমরা বলে দিতে চাই— ভূমিহীন কৃষকদের সব দাবি-দাওয়া মেনে নিন। আমরা তাদের সঙ্গে সব সময় আছি। প্রয়োজনে তাদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
জাতীয় ঐকমত্য ও গণভোটের বৈধতা নিয়ে মুখোমুখি সাকি-আখতার
জিডিপি তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: জোনায়েদ সাকি
দলীয় পদ ছাড়লেন সাকি, নতুন দায়িত্বে কে?
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি