বিএনপির মুখপাত্রের ভূমিকা পালন করছে নির্বাচন কমিশন: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৫, ১৫:২০আপডেট : ২১ মে ২০২৫, ১৫:২০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচন কমিশন বিএনপির মুখপাত্রের ভূমিকা পালন করছে। এটি আমাদের জন্য লজ্জার। এতে সুষ্ঠু জাতীয় নির্বাচন সম্ভব নয়।

বুধবার (২১ মে) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেলা সাড়ে ১১টায় সমাবেশ শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়। এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নির্বাচন ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। তবে দুপুর দেড়টায় পুলিশ বেস্টনি অতিক্রম করে মূল ফটকের সামনে অবস্থান নেন তারা। এ সময় মৃদু উত্তেজনা সৃষ্টি হলেও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এরপরই কেন্দ্রীয় নেতারা উপস্থিত হন। নাসীরুদ্দীন পাটওয়ারী ছাড়াও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সরোয়ার তুষারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

২০২২ সালের নির্বাচনি আইনে যারা নিয়োগ পেয়েছেন, হাসিনা রেজিমের তিনটি জালিয়াতির নির্বাচনে তাদের সম্পৃক্ততা রয়েছে, তাদের অবিলম্বে অপসারণ করে আইনের আওতায় আনতে হবে। না হলে ছাত্র-জনতা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এ কমিশন পুনর্গঠন না করে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে না। তিনি পুনর্গঠনের পর টেস্ট কেস হিসেবে স্থানীয় নির্বাচন দাবি করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শেখ হাসিনা যেভাবে কমিশনকে ধ্বংস করেছে, ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী তা পুরোপুরি পুনর্গঠন না করলে এনসিপি জাতীয় নির্বাচনে যাবে না।

নগর ভবনের সামনে অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, সেখানে আওয়ামী লীগের টাকায় আন্দোলন করছে বিএনপির লোকজন। সারা বাংলাদেশেই এমনটি চলছে। কুমিল্লায় এ বিষয়টি নিয়ে কথা বলায় হাসনাত আব্দুল্লাহকে বিষোদগার করা হয়। তিনি ওই ঘটনার প্রতিবাদ জানান।

তিনি বলেন, সরকারের উপদেষ্টাদের কেউ কেউ বিএনপির মুখপাত্র হিসেব কাজ করছেন। তা বন্ধ না করলে আপনাদের বিদায় নিতে হবে। এ সময় তিনি উপদেষ্টা আসিফ নজরুলের বিভিন্ন ভূমিকার তীব্র সমালোচনা করেন।

বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তাকে আমরা মজলুম ভেবেছিলাম। কিন্তু তার সাম্প্রতিক বক্তব্য শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি। তিনি ভারত থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। জুলাই ঘোষণাপত্রের কোনও হেরফের মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন এনসিপিরি এই নেতা।

/এমকে/আরকে/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী