ইসিতে নিবন্ধনের আবেদন জানিয়েছে সাকা চৌধুরী প্রতিষ্ঠিত এনডিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৫, ২০:৪১আপডেট : ২৫ মে ২০২৫, ২০:৪১

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)। দলটি প্রতিষ্ঠা করেছিলেন বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা চৌধুরী)। যিনি যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন।

রবিবার (২৫ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান দলটির বর্তমান চেয়ারম্যান মো. আবু তাহের।

আবু তাহের বলেন, ‘ইসির সঙ্গে আমাদের নিবন্ধন সংক্রান্ত আলোচনা হয়েছে। অতীতে স্বৈরাচার সরকার আমাদের দলীয় নিবন্ধন না দিলেও আমরা সব শর্ত পূরণ করেছিলাম। একমাত্র কারণ ছিল, দলটির সঙ্গে সালাউদ্দিন কাদের চৌধুরীর সম্পৃক্ততা। তিনি এই দলের মহাসচিব ছিলেন বলেই মূলত নিবন্ধন দেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের কাছে পরিষ্কারভাবে বলেছি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এনডিপির নেতাকর্মীরা বরাবরই সক্রিয় ছিল। আমরা চাই, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মযজ্ঞ ও জাতীয় রাজনীতিতে অংশগ্রহণের ভিত্তিতে আমাদের দলকে নিবন্ধন দেওয়া হোক।’

এ সময় আরও উপস্থিত ছিলেন এনডিপির মহাসচিব আব্দুল্লাহ হারুন সোহেল, প্রেসিডিয়াম সদস্য মুসা মন্ডল, জামিল আহমেদ ও মিজানুর রহমান পাটোয়ারী।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
ইসির কাছে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের তথ্য চেয়েছে সুজন
কোরিয়ার স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণ করবেন ইসির তিন কর্মকর্তা 
নির্বাচন ব্যবস্থাপনা সময়োপযোগী করতে নতুন সফটওয়্যার চালু ইসির
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী