‘অসত্য তথ্য দেওয়ায় শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক ও ইসি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৫, ১৭:৪৫আপডেট : ২২ মে ২০২৫, ১৭:৪৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী হলফনামায় অসত্য তথ্য দেওয়ার কথা উল্লেখ করে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দুদক থেকে এরইমধ্যে চিঠি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। এখন এ বিষয়ে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আর হলফনামায় দাখিল করা সম্পদ বিবরণী ও তার আয়কর বিবরণী সম্পদের হিসাব করে অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী আলাদাভাবে আইনগত ব্যবস্থা নেবে দুদক। তবে এটা করতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি। 

বৃহস্পতিবার (২২ মে) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

দুদক চেয়ারম্যান বলেন, শেখ হাসিনার নামে প্রায় ২২ একর জমি ও একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ির তথ্য গোপন করার প্রমাণ পাওয়া গেছে। এজন্য নিবার্চন কমিশনকে ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে। সংস্থাটি ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’ এর আওতায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

/জেইউ/এমকেএইচ/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছালো
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম