‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি’: আজহারুল মুক্তি প্রসঙ্গে জাতীয় মুক্তি কাউন্সিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৫, ২২:৪০আপডেট : ২৮ মে ২০২৫, ২২:৪০

যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের সুপ্রিম কোর্ট থেকে খালাস পাওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল।

বুধবার (২৮ মে) সংগঠনের সম্পাদক ফয়জুল হাকিম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানায় সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, 'যেসব কারণ দেখিয়ে আদালত রায় দিয়েছেন, তা যথেষ্ট নয়। এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি।'

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ পূর্ববর্তী রায় বাতিল না করে মামলাটি আবার শুরু করলে ন্যায়বিচারের পথ উন্মুক্ত হতো বলে জানায় সংগঠনটি।

বিবৃতিতে আরও বলা হয়, বিচার ব্যবস্থাকে অতীতে রাজনৈতিক প্রতিপক্ষ দমনে ব্যবহার করেছে পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার। তবে অন্তর্বর্তী সরকারকালে বিচার বিভাগের স্বাধীনতা প্রকাশ পাচ্ছে বলেও দাবি করেন তিনি।

জাতীয় মুক্তি কাউন্সিল মনে করে, ১৯৭১ সালের যুদ্ধাপরাধের বিচার যেমন জরুরি, তেমনি ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও বিগত ১৬ বছরে গুম ও বিচার বহির্ভূত হত্যার বিচারও অপরিহার্য।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী