বাজেট সুন্দর, বাস্তবায়নযোগ্য নয়: এমএ আউয়াল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৫, ১৯:৩৮আপডেট : ০৩ জুন ২০২৫, ১৯:৩৮

গণতান্ত্রিক ইসলামী পার্টির চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সুন্দর হলেও তা বাস্তবায়নযোগ্য নয়। নিত্যপণ্যসহ সাধারণ মানুষের ওপর প্রস্তাবিত বাজেটে চাপ বাড়বে।

মঙ্গলবার (৩ জুন) গণমাধ্যমে পাঠানো প্রাথমিক বাজেট প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

এম এ আউয়াল বলেন, সারাদেশে বৈষম্য, কর্মসংস্থানের অভাবের মধ্যে এই গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের প্রথম বাজেটের প্রতি মানুষের আকাঙ্ক্ষা, প্রত্যাশা ছিল অনেক। গভীর সামাজিক অসন্তুষ্টি থেকে বের হয়ে নতুন এক অর্থনৈতিক মুক্তির প্রথম প্রচেষ্টা হওয়ার কথা ছিল এই বাজেট, কিন্তু দুঃখজনকভাবে সেই প্রত্যাশা পূরণ হয়নি।

তবে বাজেট উচ্চাভিলাষী না করে আকারে ছোট হওয়ায় ইতিবাচক বলছেন অর্থনীতিকরা, ইসলামী গণতান্ত্রিক পার্টি মনে করে, বাজেটের আকার আরও ছোট হওয়ার দরকার ছিল।

এম এ আউয়াল বলেন, শিক্ষা, স্বাস্থ্য খাতে বাজেটে বরাদ্দ কমেছে। দেওয়া হয়নি বাড়তি নজর। ভাতা বাড়ানো হলেও সামাজিক নিরাপত্তা প্রকল্পে বরাদ্দ কমিয়ে আনা হয়েছে।

সাবেক এমপি এম এ আউয়াল মনে করেন, রাজস্ব বাজেট বৃদ্ধি পাওয়ায় সরকারের আর্থিক ব‍্যবস্থাপনার একটি দুর্বলতা প্রকাশ হয়েছে।

তিনি বলেন, তবে আশা করি, জনগণের প্রতি যে দায়বদ্ধতা এই সরকারের রয়েছে, তাতে করে এই দুর্বলতা কাটিয়ে উঠতে সক্ষম হবে।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের