সিন্ডিকেটে ডাকসুর তারিখ ঘোষণার দাবি বিন ইয়ামিন মোল্লার

ঢাবি প্রতিনিধি
১৬ জুন ২০২৫, ১৭:২৭আপডেট : ১৬ জুন ২০২৫, ১৭:৪৯

সিন্ডিকেট সভা থেকে আজই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

সোমবার (১৬ জুন) বিকালে ডাকসু নির্বাচন কমিশন ও নির্দিষ্ট সময়সীমা ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি চলাকালে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আজকে সিন্ডিকেটের বৈঠক থেকে আমরা দুটি দাবির বাস্তবায়ন আশা করছি। তা হলো, নির্বাচন কমিশনের চূড়ান্ত ঘোষণা ও কোন মাসের কোন তারিখে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, তা উল্লেখ করতে হবে।

বিন ইয়ামিন বলেন, আজকে ডাকসু নিয়ে সিন্ডিকেটে আলোচনা করার কথা। ঠিক এ সময় ককটেল উদ্ধার, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় ককটেল বিস্ফোরণ অবশ্যই ডাকসু বানচালের একটা অপচেষ্টা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা অভ্যুত্থানের সময় স্নাইপারের সামনে বুক পেতে দিয়েছেন, জেলে গিয়েছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন, সেখান থেকে ফিরে এসে আবারও আন্দোলনে যোগ দিয়েছেন, তাদেরকে ককটেলের ভয় দেখিয়ে লাভ নাই।

তিনি আরও বলেন, অনেকে বলছেন, ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য সুষ্ঠু পরিবেশ নেই। আমি তাদের বলবো, তারা হয়তো জানেই না ডাকসু কী, ডাকসুর কাজ কী? ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ডাকসু নির্বাচনের কোনও বিকল্প নেই ।

/এপিএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি