এনসিপির সততা নিয়ে প্রশ্ন তুলে আপ বাংলাদেশের সংবাদ সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২৫, ১৪:৩১আপডেট : ৩০ জুন ২০২৫, ১৬:০৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সততা নিয়ে প্রশ্ন তুলেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। দলটির আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন,  এনসিপি নিজেদের সততার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে। তাদের অনেকের বিরুদ্ধে চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ উঠেছে; যা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে কোনোভাবেই যায় না। তাই ছাত্র-জনতার একটি অংশ তাদের সঙ্গে নেই।

সোমবার (৩০ জুন) রাজধানীর বিজয়নগরে আপ বাংলাদেশের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আলী আহসান জুনায়েদ বলেন, আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করার যে ঘোষণা দিয়েছেন, তা সঠিক সিদ্ধান্ত নয়। কারণ জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন সরকার প্রধান। কোনও বেসরকারি পর্যায় থেকে এটি কার্যকর করা সম্ভব নয়।

তিনি বলেন, সরকার কেন নির্ধারিত সময় ৩০ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে পারেনি, সে ব্যাখ্যাও এখন পর্যন্ত দিতে পারেনি। গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং সুচিকিৎসাও নিশ্চিত করেনি।

আলী আহসান জুনায়েদ বলেন, একাত্তরের সঙ্গে চব্বিশের কোনও তুলনা না করেও বলতে হয় মুক্তিযুদ্ধের পর জুলাই গণঅভ্যুত্থানের মতো এতো বড় আন্দোলন আর হয়নি। তাই এই আন্দোলনের রাষ্ট্রীয় স্বীকৃতি দরকার। এ জন্য যারাই জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন চান, তারা নিজেরা ঘোষণা না করে সরকার থেকেই তা আদায় করতে হবে। এ জন্য প্রয়োজনে আমরা ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আবারও রাজপথে আন্দোলন করবো।

তিনি বলেন, মুক্তিযোদ্ধা কোটার মতো ছেলে-মেয়ে ও নাতিপুতি কোটা নয়, জুলাই আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের বাস্তবতা অনুযায়ী মূল্যায়ন করতে হবে।

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আপ বাংলাদেশের কর্মসূচি

১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করবে আপ বাংলাদেশ। এর মধ্যে বিভাগভিত্তিক ৪ জুলাই বরিশাল, ৫ জুলাই রংপুর, ১১ জুলাই চট্টগ্রাম ও ১২ জুলাই সিলেট বিভাগে গণসংযোগ করা হবে।

১৫ জুলাই নারী শিক্ষার্থীদের প্রতিরোধ স্মরণ, ১৬ জুলাই দোয়া ও শহীদদের স্মরণ, ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ স্মরণ ও খুলনা বিভাগীয় গণসংযোগ, ১৯ জুলাই রাজশাহী বিভাগীয় গণসংযোগ, ২০ জুলাই মেহেনতি মানুষের প্রতিরোধ স্মরণ, ২৫ জুলাই ময়মনসিংহ বিভাগীয় গণসংযোগ, ২৬ জুলাই ঢাকা বিভাগীয় গণসংযোগ, ১ আগস্ট জুলাই ঘোষণাপত্রের দাবিতে বিক্ষোভ, ৩ আগস্ট হাসিনা পতনের এক দফা দাবি স্মরণ এবং ৫ আগস্ট গণঅভ্যুত্থান ও নতুন বাংলাদেশ দিবস উদযাপন।

এছাড়াও জুলাই ঘোষণাপত্রের দাবিতে সব রাজনৈতিক দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংলাপের আয়োজন ও সারা দেশে সাধারণ সমর্থক বৃদ্ধি কার্যক্রম চালানো হবে বলে জানান নেতারা।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন– প্রধান সমন্বয়ক রাফে সালমান রিফাত, সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ ও মুখপাত্র শাহরিন সুলতানা ইরাসহ অন্য নেতারা।

/এমকে/আরকে/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি