এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ আজ থেকে শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৫, ০১:০৭আপডেট : ০১ জুলাই ২০২৫, ০১:৪৬

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আজ থেকে মাসব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (১ জুলাই) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ নামে এ কর্মসূচি শুরু হবে রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে।

এতে অংশ নিতে ইতোমধ্যে ৩০ জুন দিবাগত রাত ১২টায় ঢাকা থেকে রংপুরের উদ্দেশে রওনা হয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

সকালে কবর জিয়ারতে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনসহ স্থানীয় নেতাকর্মীরা।

সেখান থেকে ২৯ জুলাই পর্যন্ত পদযাত্রা শেষ করে পর দিন ৩০ জুলাই তারা ঢাকা ফিরবেন।

সোমবার (৩০ জুন) রাতে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন।

এনসিপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশ গড়তে জুলাই পদযাত্রায় বিভাগীয় পর্যায়ে একজন করে আহ্বায়ক থাকবেন। এর মধ্যে রংপুরে ড. আতিকুর রহমান, রাজশাহীতে মনিরা শারমিন, খুলনায় মোল্লা রহমতুল্লাহ, বরিশালে ফয়সাল মাহমুদ শান্ত, চট্টগ্রাম-১ জুবাইরুল হাসান আরিফ, চট্টগ্রাম-২ নাভিদ নওরোজ শাহ, সিলেটে এহতেশামুল হক, ময়মনসিংহে নিয়াজ মেহরাব তালুকদার, ঢাকা-১ আবদুর রহমান এবং ঢাকা-২ এ আজাদ সোবহান আল ভাসানী।

এই সময়ে নেতারা নেতারা বিভিন্ন জেলায় শহীদ পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ করবেন এবং তাদের খোঁজ-খবর নেবেন। এই সময়ে ঢাকায় তেমন কর্মসূচি থাকবে না।

প্রথম দিনের কর্মসূচি

প্রথম দিন (১ জুলাই) সকাল ৯টায় রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন।

বেলা ১১টায় গাইবান্ধার সাদুল্লাপুরে পদযাত্রা শুরু। পদযাত্রা পরবর্তী পথসভা গাইবান্ধা শহীদ মিনার।

রংপুরে পথসভা ও পদযাত্রা শুরু বিকাল ৩টা। পার্কের মোড়-লালবাগ-শাপলা-জাহাজ কোম্পানির মোড়-টাউন হল (পথসভা)-ডিসির মোড়-ধাপ- মেডিক্যাল মোড়-চেকপোস্ট (সমাপনী বক্তব্য)। সন্ধ্যা ৭টায় পীরগাছায় পথসভা।

এনসিপির পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, শহীদ আবু সাঈদের শাহাদাৎ দিবস ১৬ জুলাইকে বৈষম্যবিরোধী শহীদ দিবস হিসেবে পালন করা হবে। এতে আবু সাঈদসহ অন্যান্য শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল হবে।

৩ আগস্ট জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার দিবস পালন। যেহেতু সরকার প্রতিশ্রুতি পালন করতে পারেনি। তাই ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে।

স্বৈরাচারের মুক্তির দিনে ৫ আগস্ট ছাত্র-জনতার মুক্তি দিবস উদযাপন। সেদিন সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হবে।

মাসব্যাপী এ কর্মসূচির কেন্দ্রীয় আহ্বায়ক এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম ও সদস্য সচিব হিসেবে রয়েছেন যুগ্ম আহ্বায়ক অনিক রায়।

/এমকে/এমএস/
সম্পর্কিত
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির প্রার্থী চূড়ান্ত, বিএনপির কারা? 
ভাইভা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, নিজেরাও টের পাবেন না: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
এসএসসিতে ১৯৪৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন, ফেল থেকে পাস ৩৩৬ জন
কুমিল্লা শিক্ষাবোর্ডএসএসসিতে ১৯৪৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন, ফেল থেকে পাস ৩৩৬ জন
ছবির এই শিশুকে চিনতে পেরেছেন? তিনি এখন গায়িকা
ছবির এই শিশুকে চিনতে পেরেছেন? তিনি এখন গায়িকা
মাননীয় বাদ, নিজ দফতর থেকেই নিয়ম বাস্তবায়ন শুরু প্রধানমন্ত্রীর
মাননীয় বাদ, নিজ দফতর থেকেই নিয়ম বাস্তবায়ন শুরু প্রধানমন্ত্রীর
রকেট ডিজাইন ছেড়ে বেবি ফুডের ব্যবসা, বছরে কোটি রুপি আয় তরুণীর
রকেট ডিজাইন ছেড়ে বেবি ফুডের ব্যবসা, বছরে কোটি রুপি আয় তরুণীর
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর