আ.লীগের পরিবর্তে চাঁদাবাজি ও দখলদারত্বে নেতৃত্ব দিচ্ছে বিএনপি: তারিকুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২৫, ০৪:৩৫ আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৪:৩৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগের পরিবর্তে চাঁদাবাজি ও দখলদারত্বে নেতৃত্ব দিচ্ছে বিএনপি। এ দলটির হাত ধরে রাষ্ট্র গড়া সম্ভব নয়। কারণ ৯১-এর গণ-আন্দোলনে স্বৈরাচার পতনের পর রাষ্ট্রক্ষমতায় বসেও তারা সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারেনি। ২৪-এর গণ-অভ্যুত্থানের পরও বিভিন্ন অপকর্মের নেতৃত্ব দিচ্ছেন দলটির নেতাকর্মীরা। তাই জনগণ নতুন বন্দোবস্ত হিসেবে নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে রয়েছে। যেখানে কোনও অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। সবাই সমান অধিকার ভোগ করবে। সাধারণ ও মাদ্রাসাশিক্ষার্থীদের মধ্যে কোনও বৈষম্য থাকবে না।’

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থানে যুব আলেমদের অবদান’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য সংস্কার না চেয়ে শুধু নির্বাচন চাচ্ছে। ৩১ দফার মুলা আর কেউ গ্রহণ করবে না। আমরা সংস্কার, বিচার ও নির্বাচন চাই। যুব আলেমসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মাদ্রাসা-মসজিদের বাইরেও রাষ্ট্র, অর্থনীতি ও রাজনীতি নিয়ে কথা বলতে হবে।’

সেমিনারে জুলাই আন্দোলনের বিভিন্ন স্মৃতি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আহমেদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইয়াহিয়া, বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি মহিউদ্দিন রব্বানী ও নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার।

জাতীয় যুবশক্তির নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম, মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল ও আলেম প্রতিনিধি মাওলানা ইদ্রিস হোসাইন।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘কোনও জালেম শক্তি আর যেন ক্ষমতায় আসতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।’

জাতীয় যুবশক্তির সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম বলেন, ‘বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকতে হবে। সামনের দিনে যুবশক্তি ও আলেমসমাজ একসঙ্গে কাজ করবে।’

জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে বলেন, ‘ওয়ার্ক ফ্রম হোম না করে দল সামলান। পুরান ঢাকার ঘটনা আইয়ামে জাহেলিয়াতকে হার মানিয়েছে। ধানের শীষ আর নৌকার পার্থক্য নেই।’

সেমিনারে দোয়া ও মোনাজাতের আগে হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আহমেদ আলী কাসেমী বলেন, ‘এখন সময় এসেছে পরিবর্তনের। যুব আলেমদের মেধা ও শক্তিকে দেশ গড়ার কাজে লাগাতে হবে।’

/এমকে/কেএইচটি/
সম্পর্কিত
কেন্দ্র থেকে তৃণমূল শিক্ষা নেবে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সাধুবাদ যোগ্য: সারজিস আলম
বিএনপির অ্যাক্টিভিস্টরা বিপদে পড়েছেন: হাসনাত আবদুল্লাহ
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনাকে ঘুষ দিলেই ওসি-এসপি হওয়া যাবে: হাসনাত 
সর্বশেষ খবর
এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়
এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়
টিভিতে আজকের খেলা (১৯ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৯ অক্টোবর, ২০২৬)
আহ্বায়কের বাসায় হামলার ঘটনায় একই কমিটির সদস্যসচিব গ্রেফতার
আহ্বায়কের বাসায় হামলার ঘটনায় একই কমিটির সদস্যসচিব গ্রেফতার
বিয়ের দিনে জানাজা হলো তরুণ প্রকৌশলীর, চিকিৎসা নিয়ে অভিযোগ পরিবারের
বিয়ের দিনে জানাজা হলো তরুণ প্রকৌশলীর, চিকিৎসা নিয়ে অভিযোগ পরিবারের
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন