‘শাপলা’র কোনও বিকল্প অপশন নেই, বাধা দিলে লড়াই: নাসির উদ্দিন পাটোয়ারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২৫, ১৪:৪৫আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১৮:৫৯

দলের প্রতীক হিসেবে ‘শাপলা’র বিকল্প কিছু নেই মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, আমাদের ‘শাপলা’র কোনও বিকল্প অপশন নেই। কারণ আমরা দেখেছি—আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনও বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করবো।

রবিবার (১৩ জুলাই) সকাল ১১টায় এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ৫ সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে তার কার্যালয়ে বৈঠকে বসেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারী।

ইসি পুনর্গঠনের বিষয়ে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘আমরা তো চাই নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে— স্ট্রেট ফরোয়ার্ড বলেছি। ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইন পরিবর্তন করতে হবে। ঐকমত্য কমিশনের যে নতুন সিস্টেমগুলো আছে সেটা অনুযায়ী, এই ইসিতে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন, তাদের রাখা যেতে পারে।’

নৌকা প্রতীক বাতিলের দাবি জানিয়েছে এনসিপি

দলের যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবং নির্বাচন কমিশনের নিজের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে। কিন্তু নৌকাকে এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি। আইনগতভাবে এই প্রতীক তালিকা থেকে বাদ দিতে হবে।’ কমিশন বিষয়টি বিবেচনায় নিয়ে উদ্যোগ নেবে বলে জানান তিনি।

এনসিপির এই নেতা বলেন, ‘সিইসির সঙ্গে দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তা হলো—আমরা ৪৩ হাজার ৩১৬ পৃষ্ঠার একটি দরখাস্ত ইসিতে দাখিল করেছিলাম। সে বিষয়ে অগ্রগতি সম্পর্কে ইসির কাছে জানতে চেয়েছিলাম। কমিশন আমাদের সেটির অগ্রগতি জানিয়েছেন।’

সিইসির সঙ্গে প্রবাসীদের ভোট নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে জহিরুল ইসলাম মুসা বলেন, ‘প্রবাসীরা কীভাবে ভোট দেবেন, যে তিনটি পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে সেটির অগ্রগতি কী, সে ব্যাপারে আমরা জানতে চেয়েছি এবং সেখানেও কমিশন আমাদের এ বিষয়গুলো আপডেট দিয়েছেন।’

 

/এএজে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি