বরিশালে এনসিপির পদযাত্রা

সারজিস বললেন বুধবার ‘মার্চ টু গোপালগঞ্জ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৫, ২৩:০৭আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০০:০৯

জুলাই আন্দোলনের এক বছর পূর্তি উদযাপনের লক্ষ্যে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মাসব্যাপী এই কর্মসূচিতে দেশের ৬৪টি জেলা সফর করছেন দলটির শীর্ষ নেতারা। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার (১৫ জুলাই) বরিশালে তাদের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল বুধবার গোপালগঞ্জে এই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দিনের কর্মসূচির কথা উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম আজ রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে লিখেছেন, ‘১৬ জুলাই, মার্চ টু গোপালগঞ্জ!’ 

এছাড়া ফেসবুক পোস্টের কমেন্টে তিনি লিখেছেন, ‘আমরা আসছি! জুলাই পদযাত্রায়, গোপালগঞ্জ জেলা শহরে, সকাল ১১টায়।’

রাত ১১টার দিকে আরেকটি স্ট্যাটাস দেন সারজিস আলম। সেখানে তিনি বলেন, ‘বিপ্লবের সহযোদ্ধারা, ধুমকেতুর মতো ছুটে আসুন। আগামীকাল (বুধবার) সকাল ১১টায় গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাল্লাহ।’

এছাড়াও এদিন এনসিপির কেন্দ্রীয় নেতাদের শরীয়তপুরেও জুলাই পদযাত্রায় অংশ নেওয়ার কথা রয়েছে। বিকাল সাড়ে ৫টায় সদর উপজেলার আঙ্গারিয়া বাজারে পদযাত্রায় অংশ নেবেন তারা। এরপর সন্ধ্যা ৬টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে সভায় অংশগ্রহণ করবেন। পরে পদ্মাসেতুর টোলপ্লাজা সংলগ্ন জাজিরার নাওডোবা গোল চত্বরে অনুষ্ঠিত হবে পথসভা।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি