নাহিদের আহ্বানে শাহবাগ ছেড়েছেন এনসিপি নেতাকর্মীরা

ঢাবি প্রতিনিধি 
১৬ জুলাই ২০২৫, ১৮:১৭আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৮:৩১

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর আওয়ামী লীগ ও সমর্থকদের হামলার প্রতিবাদে শাহবাগ ব্লকেড কর্মসূচি তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম। তার নির্দেশনার পর শাহবাগ ছেড়েছেন দলটির নেতাকর্মীরা। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদও ব্লকেড তুলে নিয়ে আন্দোলন জারি রাখার ঘোষণা দিয়েছে।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টায় শাহবাগে সরেজমিন দেখা যায়, নাহিদ ইসলামের ঘোষণার পর ধীরে ধীরে শাহবাগ ছেড়ে আশপাশের জায়গাগুলোতে অবস্থান করছেন এনসিপি নেতাকর্মীরা। তবে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। 

এদিকে ব্লকেড তুলে নিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও। সমসাময়িক বিষয় ও জুলাই সনদের দাবিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে শাহবাগ ছেড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও সমর্থকরা।

ব্লকেড তুলে নেওয়ায় শাহবাগ এলাকায় যান চালাল শুরু হয়েছে।

/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি