সরকারের উদাসীনতায় গোপালগঞ্জে হামলা: এনসিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৫, ২১:১০আপডেট : ১৭ জুলাই ২০২৫, ২১:৪৫

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কারী নিজাম উদ্দিন বলেছেন, অন্তর্বর্তী সরকারের উদাসীনতার কারণেই গোপালগঞ্জে হামলার ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে বোঝা যায় সেখানে এমন কিছু ঘটতে পারে, যা গোয়েন্দা সংস্থাগুলো আগেই জানতো। তবে এতটা ভয়াবহ হবে তিনি নাকি জানতেন না।

গোপালগঞ্জে এনসিপি'র সমাবেশ মঞ্চ ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বৃহত্তর কর্মসূচি ঘোষণা উপলক্ষে বৃহস্পতিবার (১৭ জুলাই) দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নিজাম বলেন, মূলত জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা নাহিদ, আখতার, হাসনাত ও সার্জিসকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ বর্বর হামলা চালানো হয়। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

তিনি আরও বলেন, এনসিপি ৩২টি জেলায় শান্তিপূর্ণ পদযাত্রা পালন করেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী গোপালগঞ্জেও আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। কিন্তু সেখানে সম্পূর্ণ বিনা উসকানিতেই এ হামলা করেছে সন্ত্রাসীরা। গত এক সপ্তাহে বিভিন্ন জেলা থেকে অস্ত্রধারীদের এনে গোপালগঞ্জে জড়ো করেছে। তারা জুলাইয়ে যেমন সন্ত্রাস করেছে, তেমন একটি মহড়া গোপালগঞ্জেও দিয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম শাহরিয়ার, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সমন্বয়কারী মোস্তাক আহমেদ শিশির প্রমুখ।

তিন দফা দাবি

গোপালগঞ্জে অতর্কিতে হামলার ঘটনায় তিন দফা দাবি তুলে ধরেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সমন্বয়কারী মোস্তাক আহমেদ শিশির।

১. হামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ভিডিও দেখে দ্রুত গ্রেফতার করতে হবে।

২. দায়িত্বে অবহেলাকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

৩. আগামীর কর্মসূচিতে নিরাপত্তা জোরদার করতে হবে।

/এমকে/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে