উত্তরার বিমান দুর্ঘটনা

উদ্ধার ও চিকিৎসা সহায়তায় নেতাকর্মীদের নির্দেশ নাহিদ ইসলামের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২৫, ১৯:২৮আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৯:৩৪

উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

এছাড়া উদ্ধারকাজে সহায়তা, আহতদের চিকিৎসা এবং সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

জাতীয় যুবশক্তি ও ডক্টরস উইংকে দ্রুত সহায়তা কার্যক্রমে অংশ নেওয়ারও নির্দেশনা দেন নাহিদ।

সোমবার (২১ জুলাই) এনসিপির মিডিয়া সেলের যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, ইতোমধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ ও বার্ন ইনস্টিটিউটে ডা. আব্দুল আহাদের সমন্বয়ে মেডিক্যাল টিম কাজ করছে। টিমের অন্য সদস্যরা হলেন—এনসিপির হেড অব হেলথ উইংয়ের যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. মো. আব্দুল আহাদ, সমন্বয়ক ডা. মাহমুদা আলম মিতু, সদস্য মো. ইউসুফ জামিল, ডা. মো. ইউসুফ জামিল তিহান, ডা. মনির হোসেন, ডা. মারুফুল ইসলাম, ডা. সাব্বির আহমেদ।

 

/এমকে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী