এনসিপিতে না থাকার ঘোষণা নীলা ইসরাফিলের, যা বললেন আখতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৫, ১৮:২৬আপডেট : ২৮ জুলাই ২০২৫, ২০:০১

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ার ঘোষণা দিয়েছেন আলোচিত নেত্রী নীলা ইসরাফিল। সোমবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ ঘোষণা দেন তিনি। এদিকে নীলা এনসিপির কেউ না বলে জানালেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

নীলা লেখেন, আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্তায়নের রাজনীতি নয়। একটি দলে একজন নারী হেনস্তার শিকার হওয়ার পরও অপরাধীর কোনও বিচার হয়নি। উল্টো দলীয় ছত্রছায়ায় সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।

তিনি আরও লেখেন, একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টাকারীর বিরুদ্ধে যখন কোনও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না, সে দল ন্যায়বিচার বা মতাদর্শের প্রতিনিধি হতে পারে না।

তিনি আরও লেখেন, আমি আজ থেকে, এখন থেকেই এনসিপির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করলাম। এ দলকে প্রত্যাখ্যান করলাম। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপসহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হবো না।

এ বিষয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, নীলা এনসিপির কেউ নয়। তবে সে নাগরিক কমিটিতে ছিল। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছিলাম। তার কিছু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাকে এনসিপিতে যুক্ত করা হয়নি।

/এমকে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের বৈঠক
জুলাইয়ে জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমান্তরালে আন্দোলন করেছে: নাহিদ ইসলাম 
মেহেরপুরে এনসিপির সমাবেশস্থল থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
সর্বশেষ খবর
শিক্ষিকার ভিডিও নিয়ে যারা ট্রল করেছে, তাদের শনাক্তে নেমেছে পুলিশ
শিক্ষিকার ভিডিও নিয়ে যারা ট্রল করেছে, তাদের শনাক্তে নেমেছে পুলিশ
৮ ঘণ্টা ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২, আহত অর্ধশতাধিক
৮ ঘণ্টা ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২, আহত অর্ধশতাধিক
বাংলাদেশ কি চীনের বলয়ে ঢুকে গেছে?
বাংলাদেশ কি চীনের বলয়ে ঢুকে গেছে?
কবরে থেকে কীভাবে করবেন বিএনপির রাজনীতি?
কবরে থেকে কীভাবে করবেন বিএনপির রাজনীতি?
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন
চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন