চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই ২০২৬, ১০:৪৭আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১০:৪৭

চিপসের প্যাকেট খুলে ভেতরে সামান্য কটি চিপস দেখে হতাশ হওয়ার অভিজ্ঞতা প্রায় সবারই আছে। বাইরে থেকে প্যাকেটটি ফোলা ও ভর্তি মনে হলেও ভেতরের অর্ধেকেরও বেশি অংশ ফাঁকা থাকে।

অনেকে ভাবেন, বেশি পণ্য দেওয়ার ধারণা তৈরি করে গ্রাহকদের সঙ্গে চাতুরি করতেই হয়তো কোম্পানিগুলো এমন বড় প্যাকেট ব্যবহার করে। তবে আসল কারণটি সম্পূর্ণ ভিন্ন ও অনেক বেশি বাস্তবসম্মত। এই ফাঁকা জায়গা না থাকলে আপনার পছন্দের চিপস গুড়ো হয়ে আপনার হাতে পৌঁছাত।

প্রথমত, চিপসের প্যাকেটের ভেতর সাধারণ বাতাস থাকে না। প্যাকেট সিল করার আগে এর ভেতরের সাধারণ বাতাস বের করে দিয়ে নাইট্রোজেন গ্যাস ভরা হয়। সাধারণ বাতাসে থাকা অক্সিজেন চিপসে থাকা তেলের সঙ্গে বিক্রিয়া করে সেটিকে বাসি ও গন্ধযুক্ত করে ফেলে। নিষ্ক্রিয় গ্যাস হওয়ায় নাইট্রোজেন খাবারের সঙ্গে বিক্রিয়া করে না। ফলে চিপস দীর্ঘ সময় ধরে মচমচে ও সুস্বাদু থাকে।

দ্বিতীয়ত, চিপসের প্যাকেটের এই খালি অংশটি কুশনের মতো কাজ করে। কারখানা থেকে সুপারমার্কেটের তাক হয়ে গ্রাহকের হাত পর্যন্ত পৌঁছাতে চিপসের প্যাকেটগুলোকে অনেকবার হাতবদল হতে হয়। নাইট্রোজেনে ফোলা প্যাকেটটি চাপ শোষণ করে নেয়, যা ভেতরে থাকা নাজুক চিপসগুলোকে ভেঙে গুঁড়ো হওয়া থেকে রক্ষা করে।

অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, তবে ছোট প্যাকেট ব্যবহার করা হয় না কেন? প্যাকেজিংয়ের নকশা করা হয় পণ্যের সুরক্ষা, কারখানার যন্ত্রপাতির মাপ এবং পরিবহনের সুবিধার ওপর ভিত্তি করে। তা ছাড়া, চিপসের প্যাকেটে কতটুকু চিপস আছে তা আয়তন দেখে নয়, মোড়কের গায়ে লেখা নেট ওজন অনুযায়ী মেপে দেওয়া হয়।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
ভাইকে বিয়ে করা নারীর শোক থেকে জন্ম যে প্রাচীন মহাজাগতিক বিস্ময়ের
ব্রিটিশ ভারতে যে রেলপথ তৈরিতে ঝরেছিল ২৪ হাজার প্রাণ
প্রিন্সেস ডায়ানার সেই অসম্পূর্ণ হিরা-মুক্তার গয়না সেট কোথায়
সর্বশেষ খবর
শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক চুরি, সিসি ক্যামেরায় ‘চোর’ শনাক্ত
শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক চুরি, সিসি ক্যামেরায় ‘চোর’ শনাক্ত
যে শহরকে বলা হয় ‘নিষিদ্ধ নগরী’
যে শহরকে বলা হয় ‘নিষিদ্ধ নগরী’
বঙ্গপসাগরে নিম্নচাপ কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে
বঙ্গপসাগরে নিম্নচাপ কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে
‘আট বছর ধরে বিচার চাইছি, এবার ন্যায়বিচার চাই’, বললেন একরামের স্ত্রী
‘আট বছর ধরে বিচার চাইছি, এবার ন্যায়বিচার চাই’, বললেন একরামের স্ত্রী
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’