‘মৌলিক সংস্কারের ভিত্তিতে না হলে জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৫, ১৮:০৮আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৯:০৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, মৌলিক সংস্কারের ভিত্তিতে না হলে জুলাই সনদে আমরা স্বাক্ষর করবো না। এর আইনি ভিত্তি দিতে হবে। যেন পরবর্তী সরকার এর মূল চেতনা থেকে বিচ্যুত না হতে পারে। আর তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে অধিকাংশ দল একমত। আর বিএনপিসহ কয়েকটি দল দ্বিমত জানিয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২১তম দিনের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আখতার বলেন, জুলাই সনদ দুই বছরের মধ্যে বাস্তবায়নের ব্যাপারে খসড়ায় যা বলা হয়েছে, এর সাথে তার দল দ্বিমত বলে জানিয়েছে। কারণ, এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। আমরা বিষয়টি নিয়ে আরও বিচার-বিশ্লেষণ করছি।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আখতার আরও বলেন, প্রথমত পাঁচ জনের বাছাই কমিটির কথা বলা হয়েছে। যেখানে থাকবেন প্রধানমন্ত্রী, প্রধান বিরোধীদলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার ও অন্যান্য বিরোধী দল থেকে একজন। তারাও সিদ্ধান্তে না আসতে পারলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আরও দুই জনকে যুক্ত করে ৭ সদস্যের কমিটি হবে। তবে দুই বিচারপতি প্রস্তাব দিতে পারবেন না। ভোট দিতে পারবেন।

তাতেও সিদ্ধান্ত না হলে র‍্যাংকিং পদ্ধতি অনুসরণ করে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিকে বাছাই করা হবে। অনেকেই এতে একমত।

কিন্তু বিএনপি তাতে রাজি নয়। তারা চায় সর্বশেষ অপশন হিসেবে সংসদে সমাধান করতে হবে। আমরা এ বিষয়টি পুনর্বিবেচনা করতে বিএনপিকে আহ্বান জানাই।

/এমকে/এমএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি