কেউ বাধা দিলে পিছু হটবেন না, নেতাকর্মীদের হাসনাত

বাংলা ট্রিবিউন রির্পোট
০৩ আগস্ট ২০২৫, ১৮:৫৫আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৮:৫৫

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতাকর্মীদের এলাকায় এলাকায় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, কেউ বাধা দিলে পিছু হটবেন না।

রবিবার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, দীর্ঘ এক বছর ধরে আমরা কথা বলছি। এখন আমাদের কাজ করার সময়। আমাদের আহ্বায়ক ও সদস্য সচিব পরবর্তী দিক-নির্দেশনা দেবেন। সে অনুযায়ী আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করবো।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এখানে যারা আমাদের নেতাকর্মী আছেন কেউ যদি ভয় দেখায়, বাধা দেয়, আপনারা পিছু হটবেন না। আমরা জানি, এলাকায় এলাকায় এনসিপি নেতাকর্মীদের বাধা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, টেকেনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া এনসিপির একটা নেতকার্মীর দিকে কেউ যদি চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবিল করবো। আমাদের আহ্বায়ক ও সদস্য সচিব পরবর্তী সময়ে দিক-নির্দেশনা দেবেন। আমরা জীবন দিয়ে হলেও তা বাস্তবায়ন করবো।

/এসএ/আরকে/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী