জুলাই গণঅভ্যুত্থানকালে আরব-আমিরাতে বন্দি প্রবাসীদের মুক্তিতে কার্যকর উদ্যোগের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২৫, ১৮:২২আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১৮:২২

জুলাই গণঅভ্যুত্থানের  সময় সংযুক্ত আরব-আমিরাতে বন্দি হওয়া প্রবাসীদের মুক্ত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (৪ আগস্ট) বিকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংযুক্ত আরব-আমিরাতে কারাবন্দি ২৬ প্রবাসীর পরিবারের সংবাদ সম্মেলনে সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন।

ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের গ্লোবাল কো-অর্ডিনেটর তারিক আদনান মুন।

নাসীরুদ্দীন পাওয়ারী বলেন, বিষয়টি সম্পর্কে হয়তো প্রধান উপদেষ্টাকে সঠিকভাবে জানানো হচ্ছে না। এতে কূটনৈতিক কোনও ঘাটতি রয়েছে কিনা, তা দেখতে হবে। সংশ্লিষ্ট দেশের সংকারের সঙ্গে যোগাযোগ করে ভুক্তভোগীদের দেশে ফিরিয়ে আনার দায়িত্ব সরকারের।  মঙ্গলবারের (৫ আগস্ট) মধ্যে এ বিষয়ে

প্রধান উপদেষ্টার কাছ থেকে স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করেন।  তিনি বলেন, আমরা নতুন বাংলাদেশে কারাবন্দি প্রবাসীদের মুক্ত করে পথচলা শুরু করতে চাই।

নাসীরুদ্দীন বলেন, মন্ত্রণালয় ব্লক বা যমুনার সামনে গেলে সরকার কোনও দাবিকে সিরিয়াসলি নেয়। আর গণমাধ্যমে আসলেও অনেক সময় টনক নড়ে না। এটি ভালো দিক নয়।

তিনি জানান, গণঅভ্যুথান পরবর্তী সময়েও অনেককে গ্রেফতার করা হয়েছে। গত কয়েক মাস ধরে পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে সরকারকে আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলমসহ ভুক্তভোগী প্রবাসীদের পরিবারের সদস্যরা।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী