তত্ত্বাবধায়ক সরকার ঘোষণার দাবি ইনকিলাব মঞ্চের

ঢাবি প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৫, ১৯:৪৪আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১৯:৪৪

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেছেন, অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে আপনি প্রধান হয়ে তত্ত্বাবধয়ক সরকার ঘোষণা করেন। আপনি কিছু বিপ্লবী সিদ্ধান্ত নেন। আপনি বলেন, যারা ক্ষমতায় আসবে তাদের বাহাত্তরের সংবিধান বাতিলের ওয়াদা করতে হবে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ইনকিলাব মঞ্চ আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদে জনআকাঙ্ক্ষার প্রতিফলন’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শরীফ ওসমান হাদি বলেন, আপনাকে প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে। এটাতে যদি ১০ জনের মেম্বার হয়; দুই জন বিরোধী দল থেকে থাকবে, দুই জন বিশ্ববিদ্যালয় শিক্ষক থাকবে, একজন শহীদ পরিবার থেকে থাকতে পারে, এই পুরো সরকার থেকে পাঁচ জন থাকবে, বাকি পাঁচ জন থাকবে অন্য স্টেক থেকে। যদি সেটা হয় তাহলে নূন্যতম তাকে কন্ট্রোল করা যাবে।

তিনি বলেন, যে বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে বাকশাল হয়েছে, বিচারিক হত্যাকাণ্ড হয়েছে; সেই সংবিধানকে নতুন সংসদে বাতিল করে, জুলাইয়ের ঘোষণাপত্রের আলোকে এবং জুলাই সনদের আলোকে নতুন সংবিধান রচনা করতে হবে।

ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র বলেন, জুলাই সনদে সাত চল্লিশকে বাদ দিয়ে, এই অঞ্চলের দুইশ’ বছরের রাজনৈতিক সংগ্রামকে বাদ দিয়ে মূলত বাঙালি জাতীয়তাবাদের বয়ান রাখা হয়েছে। শাহবাগের জঘন্যতম মত দিয়ে এই বাঙালি জাতীয়তাবাদের নামে আমাদের দেশে বিচারিক হত্যাকাণ্ডকে সব থেকে বড় বৈধতা দেওয়া হয়।

সাতচল্লিশ, একাত্তর আর চব্বিশকে মুখোমুখি দাঁড় করানো বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র উল্লেখ করে তিনি বলেন, সাতচল্লিশের ধারাবাহিকতা একাত্তর আর একাত্তরের চূড়ান্ত ধারাবাহিকতা আমাদের ২০২৪। সুতরাং সাতচল্লিশ, একাত্তর আর চব্বিশকে একটার বিপরীতে আরেকটা দাঁড় করানোর চেষ্টা বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র।

জুলাই ঘোষণাপত্রে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যার কথা উল্লেখ না করার সমালোচনা করে প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, আপনি বললেন ১৯৭৫ এর ৭ নভেম্বরের কথা। আপনি বললেন নব্বইয়ের অভ্যুত্থানের কথা। কিন্তু আপনি পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যার কথা বলেন না। আপনি এতটুকু ঠিক, কোন রাজনীতির কারণে বাদ দিলেন? এসব বাদ দিয়ে আপনি কোন ফ্যাসিস্ট আবার আনতে চান? আপনাদের এত হীনমন্যতা কিসের? শাপলাই হীনমন্যতা, পিলখানায় হীনমন্যতা; তাহলে তাদের রক্তের বিনিময়ে যে সরকারে আছেন, সেখানে থাকতে আপনাদের লজ্জা করে না?

/আরকে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী