আমরা চাঁদাবাজি করতে আসিনি: যুবশক্তির আহ্বায়ক তারিকুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৫, ১৭:৩০আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১৭:৩০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেছেন, কক্সবাজারের ঘটনাসহ প্রতিনিয়তই মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন এনসিপি নেতারা। তিনি বলেন, আমরা চাঁদাবাজি করতে আসিনি। দেশের জন্য কিছু করতে এসেছি।

এছাড়া সাবেক মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক নিয়েও এক ধরনের গুজব ছড়ানো হয়েছে। মূলত বিভিন্ন রাজনৈতিক পক্ষ তরুণ নেতৃত্বকে মেনে নিতে পারছে না। তাই তাদেরকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার চক্রান্ত করছে।

রবিবার (১০ আগস্ট)  বিকালে রাজধানীর বাংলামোটরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

এতে আগামী ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়।

তারিকুল বলেন, ১২ আগস্ট জাতীয় যুবশক্তির যুব সম্মেলনে বাংলাদেশের যুব ইশতেহার ঘোষণা করা হবে। এতে সারা দেশ থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।

তিনি বলেন, প্রথমবারের মতো জাতীয় যুব সম্মেলনে নতুন বাংলাদেশ বিনির্মাণের বার্তা দেওয়া হবে। আমরা মনে করি, তরুণরা শুধু সমাজের চালিকা শক্তি নয়, তারা জাতি গঠনের কারিগর। তাই তাদেরকে এগিয়ে নিতে আমরা কাজ করছি। কারণ, জুলাই আন্দোলনে তারা জাতির জন্য অনেক ত্যাগ শিকার করেছেন।

তারিকুল জানান, সম্মলনে  দেশের বিভিন্ন রাজনৈতিক নেতা এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

সেখানে জোর দেওয়া হবে ঐক্যবদ্ধ যুব শপথের। যেখানে জনগণের কথা বলা হবে। আমরা মনে করি, এটি হবে বাংলাদেশের রাজনীতির নতুন মাইলফলক।

আমরা নতুন বন্দোবস্ত বাস্তবায়ন করতে চাই। অনেকে তরুণদের রাজনীতি থেকে পিছিয়ে দিতে চায়। বিদ্যমান রাজনৈতিক দলগুলোর কাছে থেকে আমরা কোনও ধরনের সাহায্য পাইনি।

অনেকে ক্ষেত্রে তরুণদের চরিত্র হননের চেষ্টা করা হয়। তরুণদের মাইনাস করার এ অপচেষ্টা অশনিসংকেত। এমনটি হলে জাতিকে খেসারত দিতে হবে।

তিনি বলেন, ৩০ লাখ যুবক বেকার। আমরা চাই, তাদের জন্য কিছু করতে হবে। আমরা চাঁদাবাজি করতে আসিনি। দেশের জন্য কিছু করতে এসেছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— যুবশক্তির সদস্য সচিব  ডা. জাহিদুল ইসলাম, মুখ্য  সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী, মুখ্য সংগঠক (যুব উন্নয়ন) খালেদ মাহমুদ মোস্তফা প্রমুখ।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি