জুলাই সনদের আলোকে নির্বাচন হতে হবে: ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৫, ১৮:০২আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১৮:০২

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, যেহেতু একটা জুলাই বিপ্লব হয়েছে। জুলাই অভ্যুত্থান হয়েছে যে প্রত্যাশার আলোকে, সেই প্রত্যাশার আলোকে এখানে জুলাই সনদ হবে। সনদের আইনি ভিত্তি হবে। সেই সনদের আলোকে নির্বাচন হতে হবে। এটা আমাদের প্রধান দাবি।

এসময় তিনি আরও বলেন, জুলাই সনদ চূড়ান্ত হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করে প্রধান উপদেষ্টা জাতীয় মতকে প্রশ্নবিদ্ধ করেছেন।

বুধবার (১৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চার সদস্যের প্রতিনিধি দল আসেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে। সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।

গাজী আতাউর রহমান বলেন,  আমরা বলেছি, এই নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থায় আগামী জাতীয় নির্বাচনে হতে হবে। যাতে জনগণের শতভাগ ভোটের মূল্যায়িত হয় এবং নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষ শান্তিপূর্ণ হয়। এটা ছিল আমাদের মৌলিক দাবি।

আতাউর রহমান বলেন, সর্বশেষ আমরা বলেছি, আপনি (সিইসি) যদি মনে করেন, সুষ্ঠু নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবেন, তাহলে আপনি নির্বাচন দেন। আর যদি আপনি মনে করেন, সুষ্ঠু গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন না, তাহলে আপনি ঝুঁকি নেবেন না।

 

 

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি