‘জুলাই সনদকে কাগুজে বাঘ হিসেবে দেখতে চাই না, এ সরকারকেই বাস্তবায়ন করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ আগস্ট ২০২৫, ২০:৩১আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ২০:৩৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জুলাই সনদকে কাগুজে বাঘ হিসেবে দেখতে চাই না। এ সরকারে সময়েই তা বাস্তবায়ন করতে হবে। লিগ্যাল ফ্রেম ওয়ার্কের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারই সংস্কার শুরু করবে। পরবর্তী সরকার এসে সম্পন্ন করবে। কারণ নতুন সরকার এসে তা পুরোপুরি বাস্তবায়ন করবে, সে আস্থা রাখা যায় না। 

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

আখতার বলেন, জাতীয় ঐকমত্য কমিশন অনেক বিষয়ে একমত হয়েছে। কিন্তু তা বাস্তবায়নের কথা আসায় কমিশন ম্রিয়মাণ হয়ে গেছেন। আমরা মনে করি, কমিশন একটি বা দুটি দলের সঙ্গে আলোচনা করে এ ধরনের সিদ্ধান্ত  নিতে পারে না। তারা এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেনি।

তিনি বলেন, জুলাই ঘোষণাও অপূর্ণাঙ্গ। ঘোষণাপত্রে সংস্কার করা সংবিধানের আলোকে নির্বাচনের কথা বলে গণপরিষদ নির্বাচনের দাবি পাশ কাটিয়ে গেছেন প্রধান উপদেষ্টা। অথচ দেশের মানুষ নতুন সংবিধান চায়। যখন মানুষ শাসনতান্ত্রিক পরিবর্তন চায়, তখনই নতুন সংবিধানের প্রয়োজন হয়। আমাদের হাজারও ভাই শহীদ হয়েছেন। আমাদের তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত চায়। যদি টেবিলের আলোচনায় নতুন সংবিধান না হয়, আমরা রাজপথে নামতে দেরি করবো না। কারণ অতীতে আমাদের সংবিধান অনেক কাটাছেঁড়া করা হয়েছে।

এনসিপির সদস্য সচিব রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, পুরোনো নিয়ম ভেঙ্গে গণপরিষদ নির্বাচনের দাবিতে সবাইকে এক হতে হবে। 

আখতার বলেন, আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানালে অনেকে বলেন—আমরা জাতীয় নির্বাচন পেছাতে চাই। আমরা মনে করি, নির্বাচন যেকোনও সময় হতে পারে। তবে সেটা যেন পুরানো ব্যবস্থা টিকিয়ে রেখে না হয়। নতুন ব্যবস্থায় নির্বাচন দিতে হবে। এর মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে। বিগত হাসিনার সরকারের আমলে সংবিধানের দোহাই দিয়ে একতরফা নির্বাচন করেছে। অতীতে বিএনপিও এ পথে হেঁটেছে। একটি পক্ষ আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করেছে।

এসময় আরও বক্তব্য রাখেন, এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা, আরিফ সোহেল প্রমুখ। 

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
দেশের রাজনীতিতে এ মুহূর্তে আওয়ামী লীগ প্রাসঙ্গিক নয়: আসিফ মাহমুদ
যে জেলায় বিশ্ববিদ্যালয় করতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী, কার নামে হবে?
বেইমানি করলে সরকারের পতন হতে বেশি সময় লাগবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বশেষ খবর
ইন্টারনেটে আপনার কণ্ঠ ও চেহারা চুরি হওয়া থেকে বাঁচবেন যেভাবে
ইন্টারনেটে আপনার কণ্ঠ ও চেহারা চুরি হওয়া থেকে বাঁচবেন যেভাবে
জিতেও খুশি হতে পারছে না ব্রাজিল, বড় আঘাতের শঙ্কা
জিতেও খুশি হতে পারছে না ব্রাজিল, বড় আঘাতের শঙ্কা
প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় হাইতির
প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় হাইতির
ফেসবুক পেজে মাসে লাখ টাকা আয় করবেন যেভাবে
চাকরি নয়, নারী উদ্যোক্তাফেসবুক পেজে মাসে লাখ টাকা আয় করবেন যেভাবে
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু