প্রবাসীদের অনলাইন ভোটার নিবন্ধন প্রক্রিয়া দ্রুত শুরুর দাবি এনসিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২৫, ১৪:৩৫আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১৪:৩৫

প্রবাসীদের অনলাইন ভোটার নিবন্ধন প্রক্রিয়া দ্রুত শুরুর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তিন সপ্তাহের মধ্যে প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশিকে নিবন্ধনের আওতায় আনার কথা থাকলেও এ নিয়ে কার্যকর উদ্যোগ না নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে দলটি। এতে পুরো প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করেন নেতারা।

রবিবার (১৭ আগস্ট) ফ্রান্সের রাজধানী প্যারিসে এনসিপির ডায়াস্পোরা অ্যালায়েন্সের আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।

লিখিত বক্তব্য উপস্থাপন করেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের কো-অর্ডিনেটর (অপারেশন্স) তারিক আদনান মুন। এছাড়াও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় সদস্য ও ইউরোপ প্রতিনিধি ওমর ঢালী এবং ডায়াস্পোরা অ্যালায়েন্স জার্মানির আহ্বায়ক সাখাওয়াত হোসাইন তুরাগ।

সংবাদ সম্মেলনে পোস্টাল ব্যালটে ভোট আয়োজনের মূল চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয়।

আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু, অনলাইন প্ল্যাটফর্ম উন্মুক্ত করার পর পর্যাপ্ত কারিগরি সক্ষমতা নিশ্চিত, ই-কেওয়াইসি, ফেসিয়াল রিকগনিশন ও বিদেশি ফোন নম্বর ব্যবহারের বাধ্যবাধকতা আরোপ, প্রতিটি ভোটারের জন্য তিনটি খাম (ফেরত খাম, গোপন খাম ও ভোটার নির্দেশিকা সংবলিত খাম) সরবরাহ এবং পোস্টাল ব্যালট বাতিল হওয়ার হার কমানোর জন্য প্রতীক বরাদ্দ মূল ভোটগ্রহণের কমপক্ষে ৪০ দিন আগে সম্পন্ন করতে হবে। এছাড়াও প্রার্থীদের তালিকা দ্রুত অনলাইনে প্রকাশেরও তাগিদ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনের দ্বিতীয় পর্বে এনসিপির ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার প্রস্তুতি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চৌধুরী মোহাম্মাদ ইফতেশাম, মনোয়ার হোসাইন, ফরমান উল্লাহ, মু. শাহপরান আহম্মেদ শাকিল ও ইশতিয়াক আকিব।

/এমকে/আরকে/
সম্পর্কিত
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি